ads

বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জের চাঙ্গিরগাঁও ঠাকুর মন্দিরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৩, ২০১৪ ১০:৫৬ পূর্বাহ্ণ
রামগঞ্জের চাঙ্গিরগাঁও ঠাকুর মন্দিরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

মনির হোসেন পাটওয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) : রামগঞ্জে উপজেলার চন্ডিপুর ইউপির দক্ষিন চাঙ্গির গাঁও গ্রামের যামিনি ঠাকুর বাড়ির ঠাকুর মন্দিরে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এতে ঠাকুর মন্দির সম্পূর্ন আগুনে পুড়ে ভম্মিভুত হয়ে যায় । ওই ঘটনায় ঠাকুর বাড়ির শিতল চক্রবর্তীর স্ত্রী প্রতিমা চক্রবর্তী বুধবার রামগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন।

Shamol Bangla Ads

জানা গেছে, ৩০ মার্চ রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা চন্ডিপুর ইউপির দক্ষিন চাঙ্গিঁর গাঁও গ্রামের যামিনি ঠাকুর বাড়ির ঠাকুর মন্দিরে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে ঠাকুর বাড়ির ৩টি ঘর,ঠাকুর মন্দিরে রক্ষিত ২টি পিতলের মূর্তি,আসবাবপত্র,ধর্মীয় বই পুস্তক ও মূল্যবান জিনিসপত্রসহ ঠাকুর মন্দিরটি সম্পূর্ন পুড়ে ভম্মিভুত হয়ে যায় । সংবাদ পেয়ে লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের দশম জাতীয় সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল ও রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে দুর্বৃত্তরা গত ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে হিন্দু সম্প্রদায়কে ভয়ভীতি ও নাশকতার উদ্দেশ্যে অগ্নিসংযোগ করে থাকতে পারে। এর পিছনে অন্য কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।

Need Ads
error: কপি হবে না!