ads

বৃহস্পতিবার , ৩০ আগস্ট ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের মাটি সন্ত্রাসে ব্যবহার হবে না: প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৮৪
বাংলাদেশের মাটি সন্ত্রাসে ব্যবহার হবে না: প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশের মাটি সন্ত্রাসবাদীদের কাজে ব্যবহার করতে দেয়া হবে না বলে আঞ্চলিক নেতাদের আশ্বস্ত করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ৩০ আগস্ট বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডুতে বিমসটেক শীর্ষ সম্মেলনে ওই কথা বলেন।
ওইসময় তিনি বলেন, তার সরকার সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দেশ থেকে সন্ত্রাসের মুলোৎপাটনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ।
১৫ মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। বলেন, জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এ অঞ্চলের প্রতিটি দেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র উল্লেখ করেন শেখ হাসিনা। এগুলোর মধ্যে রয়েছে, কারিগরি, সাংস্কৃতিক এবং যোগাযোগ। বঙ্গোপসাগরীয় দেশগুলোর মধ্যে বিদ্যুৎ খাতের সহযোগিতার উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলে মুক্ত বাণিজ্য চালু, দারিদ্র্য বিমোচন, কৃষিসহ অন্যান্য খাতেও সহযোগিতা প্রসারিত করা উচিত।
বাংলাদেশের অর্থনীতি দারুন উন্নতি করেছে বলে বিমসটেক নেতাদের জানান শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৪৩তম অর্থনীতি। শেখ হাসিনা মনে করিয়ে দেন, আরও অনেক দূর যেতে হবে বিমসটেককে। বলেন, ‘প্রতিষ্ঠার ২১ বছর পার হলেও আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারিনি।’
এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, থাই প্রধানমন্ত্রী প্রয়ুত চান ওচা, মিয়ানমারের প্রেসিডেন্ট উন মিনট, ভুটানের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গিয়ালপো ওয়াংচুক এবং শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইভিএম ব্যবহারে আরপিও সংশোধনের সিদ্ধান্ত পরবর্তী সংবাদ এ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের নয় : মির্জা ফখরুল

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads