রামু (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলা রাজারকুল পাল পাড়ায় বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় সাড়ে ৭ টার দিকে তপন পাল ও সজল পালের মালিকানাধীন ২টি বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুন নেভাতে গিয়ে ৭ জন আহত হয়েছেন । এ অগ্নিকান্ডে প্রায় দশ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আহত ব্যক্তিরা হলেন জেঠ পাল (৩৫), দীলিপ ধর (৩০) আব্দুল হক (৩৫), এনামুল হক (৪০) বিধান পাল (২৮) জিশান পাল (২৫), শিমুল পাল (২৭)।

স্থানীয় মহিলা মেম্বার ঝিনু রানী পাল ও তার স্বামী হিন্দু ধর্মীয় নেতা অপূর্ব পাল অগ্নিকান্ডের বিষয় নিশ্চিত করেন।




