ads

মঙ্গলবার , ১৭ জুন ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ১৭৭
ভোলায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ভোলা  প্রতিনিধি :  ভোলা সদরের পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে নিয়ে মতনিমিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু।
কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি এম নাজিউল­্যাহ আকবরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাপ্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল­া।
আরো বক্তব্য রাখেন, বাপ্তা আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, গুপ্ত মুন্সি দাখিল মাদ্রাসার সুপার আবুল কাসেম, ভাষা শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জসিম উদ্দিন, নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এসএম মাঈনুল হক, কলেজ ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল লতিব মাস্টার।
এসময় বক্তরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সঙ্গে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছে। এলাকার শিক্ষার মান উন্নয়ন করতে এ প্রতিষ্ঠানের ভূমিকা অনেক। তাই শিক্ষার মান উন্নয়নে সর্বস্তরের মানুষের সহযোগিতার আহবান জানান বক্তরা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাক বিদ্যালয়ের শিক্ষিকা মনিকা রানী ,চর পাঙ্গাশিয়া স্কুলের প্রধান শিক্ষক ফজলুল রহমান, কন্দকপুর দাখিল মাদ্রাসার সুপার মো. ফারুকুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল প্রমুখ।

ভোলায় পূর্ব ইলিশা ইউনিয়নে সিফরডি প্রকল্পের স্কুল ক্যাম্পিং ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Shamol Bangla Ads

ভোলার পূর্ব ইলিশা ইউনিয়ানে কিশোর কিশোরীদের সহিংসতা প্রতিরোধে আমাদের করনীয় এর উপর স্কুল ক্যাম্পিং ওরিয়ান্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে কোস্টট্রাস্ট সিফরডি প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের  সহযোগিতা ওরিয়ান্টেশন কুইজ প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগারহাওয়লা সরকারি প্রাথমিক বিদ্যায়লের প্রধান শিক্ষক আব্দুল কাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম  শিপু কোস্টট্রাস্ট সিফরডি প্রকল্পের জেলা কোÑঅর্ডিনেটোর  খোকন চন্দ্র শীল। অনুষ্ঠান ও প্রতিযোগিতা পরিচালনা করেন সিফরডি প্রকল্পের  পূর্ব ইলিশা ইউনিয়ান সম্মনয়কারী আব্দুল রহিম। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জন শিক্ষার্থীর মাঝে বিতারন করা হয়। কুইজ প্রতিযোগিতায় স্কুলের প্রায় ২০০ জন কিশোর কিশোরী  অংশ গ্রহন করেন। ওরিয়ান্টেশনে বক্তারা বলেন আমাদের সমাজে দিনদিন শিশু বিবাহ ও শিশু শাস্তি বেরে চলছে।  সমাজ থেকে এগুলো রোধ করতে হলে কিশোর কিশোরীদের এগিয়ে আসতে হবে। বক্তারা এর পাশাপাশি শিশুদের জন্ম নিবন্দন এর উপরে গুরুত্ব আরোপ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কালিহাতীতে এলজিএসপি-২ এর কর্মশালা পরবর্তী সংবাদ লজ্জাজনক হার বাংলাদেশের