চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ১০ কেজি গাজাসহ ৪ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকেল সাড়ে ৫টায় লোকনাথপুর বাসস্ট্যান্ডে এগুলো আটক করা হয়। আটককৃতরা হলেন, ফরিদপুর নগরকান্দির রামের চর গ্রামের শামসুল মোল্লার ছেলে তোফাজ্জেল মোল্লা, ভাঙ্গা উপজেলার ছোট হামিরদি গ্রামের দুলাল মিয়ার ছেলে রিপন মিয়া, একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে নাসিম ও মৃত ফুরাদ মাতবরের ছেলে জাহিদ মাতবর।

চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই খালিদ হোসেন ও ইব্রাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লোকনাথপুর বাসস্ট্যান্ড থেকে ১০ কেজি গাঁজাসহ এই ৪ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানান তারা।




