ads

বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ায় এইচএসসি পরীক্ষা শুরু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৩, ২০১৪ ১০:৩৫ পূর্বাহ্ণ
কলারোয়ায় এইচএসসি পরীক্ষা শুরু

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : বৃহষ্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন কলেজ ও মাদরাসার মোট ৩হাজার ১’শ ৭১জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। উপজেলা পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও ইউএনও অনুপ কুমার তালুকদার জানান, এইচএসসি, বিএম কোর্স ও আলিম সহ সমমানের পরীক্ষা পৃথক ৬টি কেন্দ্রের পৃথক ৪টি ভ্যেনুতে অনুষ্ঠিত হবে। উপজেলার ১১টি কলেজ ও ৫টি মাদরাসার এসকল পরীক্ষর্থীরা স্ব-স্ব কেন্দ্রের অধীনে পৃথক ভ্যেনুতে পরীক্ষায় অংশ নেবে। পৃথক ৪টি কেন্দ্রে বিভিন্ন কলেজের ২হাজার ২’শ ৫১জন এইচএসসি পরীক্ষার্থী, ১টি কেন্দ্রে বিএম কোর্সের ৭’শ ৭৩জন ও ১টি কেন্দ্রে আলিম পরীক্ষায় ১’শ ৪৭জন পরীক্ষার্থী অংশ নেবে বলে জানা গেছে। এইচএসসি পরীক্ষার কেন্দ্র গুলো হলো- কলারোয়া সরকারি কলেজ কেন্দ্র, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ কেন্দ্র, বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্র ও হাজি নাসিরউদ্দীন ডিগ্রী কলেজ কেন্দ্র। এর মধ্যে হাজি নাসিরউদ্দীন কলেজের ভ্যেনু খোর্দ সালেহা হক গালর্স হাইস্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আলিম পরীক্ষার কেন্দ্র কলারোয়া আলিয়া মাদরাসা হলেও ভ্যেনু কলারোয়া সরকারি কলেজের লাইব্রেরী ও বিজ্ঞান ভবন। আর বিএম কোর্সের কেন্দ্র শেখ আমানুল্লাহ কলেজ। তবে সেখানে স্থান সংকুলতার কারণে অবশিষ্ট পরীক্ষার্থীদের ভ্যেনু কলারোয়া সরকারি কলেজের বিজ্ঞান ভবন। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে।

Need Ads
error: কপি হবে না!