জিএইচ হান্নান, শেরপুর : জাতীয় যুব সংহতির ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে শেরপুরে। এ উপলক্ষ্যে ২ এপ্রিল বুধবার জেলা জাপার খরমপুরস্থ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জাপার সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম।

জেলা যুব সংহতির সভাপতি এসএম আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার সহ-সভাপতি পৌর কাউন্সিলর হারুন জিলানী সরকার ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী শাহনেওয়াজ শাহিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মোরাদ, পলীবন্ধু ফাউন্ডেশনের আহŸায়ক শিক্ষানুরাগী সোলায়মান হোসেন বাদল প্রমুখ।




