ads

বুধবার , ২ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে কৃষকের লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২, ২০১৪ ৭:১১ অপরাহ্ণ
গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে কৃষকের লাশ উদ্ধার

আজহারুল হক, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁওয়ের টাঙ্গাব ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজের একদিন পর গতকাল বুধবার দুপুরে আলো মিয়া(৫০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কৃষক আলো মিয়ার বাড়ি উপজেলার টাঙ্গাব ইউনিয়নের ব্রাহ্মনখালী গ্রামে।
এলাকাবাসী নিহতের পরিবার সূত্রে জানা যায়, টাঙ্গাব ইউনিয়নের ব্রাহ্মনখালী গ্রামের কৃষক আলো মিয়া গত মঙ্গলবার  বাশ বিক্রি করতে পার্শ্ববর্তী কাপাসিয়া  উপজেলার মীর্জাপুর বাজারে গিয়ে নিখোঁজ হয়। গতকাল বুধবার সকালে ব্রহ্মপুত্রের চরে আলো মিয়ার লাশ পড়ে থাকতে দেখে এলাবাবাসী পাগলা থানায় খবর দেয়। পরে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উপজেলার পাগলা থানার ওসি বদরুল আলম খান বলেন, বাঁশ বিক্রির টাকার জন্য দূর্বৃত্তরা তাকে খুন করতে পারে।

গফরগাঁওয়ে ভোট না দেওয়ায় মারধরের অভিযোগে ইউপি সদস্য আটক

Shamol Bangla Ads

ময়মনসিংহের গফরগাঁওয়ে গত সোমবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট না দেওয়ায়  মারধর ও গালাগালির  অভিযোগে মোজাম্মেল হোসেন নামে এক ইউপি সদস্যকে আটক করে পাগলা থানা পুলিশ । তবে ইউপি সদস্যর পরিবারের সদস্যদের দাবী ভোটের দিন সকাল আটটার পর থেকেই আ.লীগের নেতা-কর্মীরা কেন্দ্র দখল করে সীল মেরে ব্যালট বক্স ভর্তি করে। সুতরাং সেখানে বিএনপির লোকজন কেন্দ্রে গিয়ে মারধর ও গালিগালাজ করার বিষয়টি কাল্পনিক।
জানা যায়, গত সোমবার অনুষ্ঠিত উপজেলা নির্বাচন চলার সময় উপজেলার টাঙ্গাব ইউনিয়নের বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে ইউপি সদস্য ও বিএনপি নেতা মোজাম্মেল হোসেন সাধারণ ভোটারদের তাদের পক্ষে ভোট দিতে বলে। এ নিয়ে বাক-বিতন্ডা হয়। এর জের ধরে ইউপি সদস্য মোজাম্মেল হোসেন ক্ষিপ্ত হয়ে কেন্দ্রে উপস্থিত লোকজনকে মারধর ও অশ্লীল-অকথ্য ভাষায় গালাগাল করেন। এ অভিযোগে গত মঙ্গলবার রাতে পাগলা থানা পুলিশ ইউপি সদস্য মোজাম্মেল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। পাগলা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান বলেন, আটক ইউপি সদস্যকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!