ads

মঙ্গলবার , ২০ মে ২০১৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচন : আ’লীগ ৭, বিএনপি ৪

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২০, ২০১৪ ১:৩১ অপরাহ্ণ

bangladesh_6শ্যামলবাংলা ডেস্ক : ষষ্ঠ ধাপে ১২ উপজেলা পরিষদে নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ৭টি উপজেলায় এবং বিএনপি সমর্থিতরা ৪ টিতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া বরগুনার তালতলী উপজেলা পরিষদের ২৯টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রের ফলাফল স্থগিত করায় চেয়ারম্যানসহ কোনো পদেই ফলাফল ঘোষণা করা হয়নি।
১৯ মে সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনে সিরাজগঞ্জের কামারখন্দ ও কুমিল্লায় ব্যাপক জালভোটের অভিযোগ উঠেছে। তবে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ দাবি করেছেন, সার্বিকভাবে ভোটগ্রহণ ছিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ। এর মধ্যদিয়ে বাংলাদেশের ৪শ ৮৭ উপজেলার মধ্যে ৪শ ৭৩টির নির্বাচন শেষ হয়েছে। মেয়াদোত্তীর্ণ এবং আদালতের নির্দেশে স্থগিতাদেশ থাকা বাকি উপজেলায় পরে ভোট নেয়া হবে বলে ইসি জানিয়েছে।
সোমবারের ভোটে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আব্দুর রউফ বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ ফজলুল হককে পরাজিত করেছেন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত গোলাম সারওয়ার বিএনপির বিদ্রোহী প্রার্থী জহিরুল ইসলাম খন্দকারকে পরাজিত করেন। সারওয়ার পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তানবীর ভূঞা বিএনপির বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার রফিকুল ইসলামকে পরাজিত করে জয়ী হন।
টাঙ্গাইলের বাসাইলে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী কাজী শহীদুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান কাজী অলিদ ইসলামকে পরাজিত করেন।
রংপুরের কাউখালীতে বিএনপি সমর্থিত প্রার্থী মাহফুজার রহমান মিঠু এবং গংগাচড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান বাবলু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সিরাজগঞ্জের কামারখন্দে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল মতিন চৌধুরী বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল আজিজ সরকারকে পরাজিত করেন।
রাজবাড়ী কালুখালীতে আওয়ামী লীগ সমর্থিত কাজী সাইফুল ইসলাম আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী নুরে আলম সিদ্দিকীকে পরাজিত করেছেন।
রংপুরের পীরগাছায় বিএনপি সমর্থিত প্রার্থী আফছার আলী জাতীয় পার্টি সমর্থিত শাহ মাহবুবুর রহমানকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রংপুর সদর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নাছিমা জামান ববি জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী আবেদ আলীকে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ময়মনসিংহের তারাকান্দায় বিএনপি সমর্থিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আশরাফ আলী খান।
গাজীপুর সদর উপজেলায় বিএনপির ইজাদুর রহমান মিলন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি হারিয়েছেন আওয়ামী লীগের মো. ইউসুফ মোহাম্মদ সেলিম রেজাকে।
বরগুনার তালতলীতে স্থগিত কেন্দ্রে ১ হাজার ৮৬২টি ভোট রয়েছে। ঘোষিত কেন্দ্রগুলোর ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মিন্টু।
গত ১৯ ফেব্রুয়ারি প্রায় একশ’ উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছিল পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন। তার পর ৫ ধাপে ৩১ মার্চ পর্যন্ত ৪শ ৫৯ উপজেলায় ভোটগ্রহণ হয়।
সোমবারের ফলাফল নিয়ে এই পর্যন্ত ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ২৪১ জন, বিএনপি সমর্থিত বিজয়ী চেয়ারম্যানের সংখ্যা দাঁড়াল ১৬৬ জন। এছাড়া জামায়াতে ইসলামীর ৩৫, জাতীয় পার্টির ৩, জেএসএসের আট, ইউপিডিএফের ৪, এলডিপির এক এবং নির্দলীয় ও অন্যান্য ১২ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!