ads

বুধবার , ২ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় বাড়ীর আঙ্গিনা থেকে বোমা উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২, ২০১৪ ৫:০০ অপরাহ্ণ

Chuadanga_District_Map_Bangladesh-65চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদরে ডাক্তার আব্দুর রশিদের বাড়ির আঙ্গিনা থেকে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। ২ এপ্রিল বুধবার সকাল ৯ টার দিকে বাড়ির আঙ্গিনা থেকে বোমাটি উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কস্থ ডা. আব্দুর রশিদের বাড়ির প্রধান ফটকের সামনের আঙ্গিনায় জনৈক ব্যক্তি কালো টেপ দিয়ে জড়ানো একটি বোমা দেখে বাড়ির মালিক ডা. আব্দুর রশিদকে জানায়। ডা, আব্দুর রশিদ সদর থানা পুলিশে খবর দিলে সদর থানার এস আই নাসির উদ্দীন ও এস আই আবুল খায়ের দ্রæত ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে সদর থানায় এনে নিষ্ক্রিয় করার জন্য বালতির পানিতে রাখে। সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফারুক হোসেন জানান, আতঙ্ক সৃষ্টি করার জন্য কেউ বোমাটি ওইস্থানে রেখে গেছে।

জীবননগরে কৃষকের আত্মহত্যা

চুয়াডাঙ্গার জীবননগরের বেনীপুর গ্রামে এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ২ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। আনসার আলী (৫০) জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের মৃত জহর আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল (আজ) বুধরার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের মৃত্যু জহর আলীর ছেলে আনসার আলী পারিবারিক কলহে কারণে সবার অজান্তে নিজ ঘরে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেনি।

দামুড়হুদায় ডাকাত সর্দার গ্রেফতার

Shamol Bangla Ads

চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনার রামনগর থেকে আ: আজিজ (৩৫) নামের এক ডাকাত সর্দ্দারকে গ্রেফতার করেছে পুলিশ। সে দামুড়হুদা উপজেলার মদনা পাঠান পাড়া গ্রামের তেলা মন্ডলের ছেলে। বুধবার সকাল ১০ টার দিকে টায় তাকে আটক করা হয়।
দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান জানান, বুধবার সকাল ১০ টার দিকে গাপন সংবাদের ভিত্তিতে দর্শনা রামনগর ব্রীজের কাছ থেকে ডাকাত সর্দ্দার আজিজকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানন, তার বিরুদ্ধে দামুড়হুদা থানাসহ বিভিন্ন থানায় এক ডজন মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

Need Ads
error: কপি হবে না!