ads

বুধবার , ২ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়ার ৭ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের ১৪ চিকিৎসকের ১১টি খালি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২, ২০১৪ ৩:৫৬ অপরাহ্ণ

CoxsBazar_District_Map_Bangladesh-127এম.আবদুল্লাহ আনসারী, পেকুয়া (কক্সবাজার) : পেকুয়ার ৭ ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের ১৪ টি চিকিৎসকের মধ্যে দীর্ঘদিন ধরে ১১ চিকিৎসকের পদ খালি থাকায় সাধারণ লোকজন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলার উজানটিয়া ইউনিয়নের উপ স্বাস্থ্য কেন্দ্রটি নির্মানাধীন হলেও পেকুয়া সদর, রাজাখালী, টইটং, বারবাকিয়া, মগনামা ও শিলখালী ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রে এম.বি.বি এস. সহ সহকারী মেডিকেল অফিসারের পদে কোন চিকিৎসক না থাকায় লোকজন নূন্যতম চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্রে জানাগেছে, উপজেলার বারবাকিয়া ইউনিয়ন সাব সেন্টারটি স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে হলেও অন্য সব কটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের হলেও প্রত্যেকটি সেন্টারে ১জন এম.বি.বি.এস, এক জন মেডিকেল এ্যাসিস্টেন্ট পদবী থাকলেও একটি সেন্টারেও এম.বি.বি.এস চিকিৎস নেই। বারবাকিয়া সাব সেন্টারে মেডিকেল এ্যাসিস্টেন্ট ডা. মুস্তাফিজুর রহমান ও শিলখালী ইউনিয়ন সাব সেন্টারে ডা. আহমদ কবির, টইটং সাব সেন্টারে ডা. আবু আহমদ নিয়োগ থাকলেও আর কোথাও কোন চিকিৎসক নিয়োগ না থাকায় পদ গুলো খালি রয়েছে। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানাগেছে, দীর্ঘদিন ধরে ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্র গুলো খোলাও হয়না। ডাক্তার নিয়োগ থাকলেও তারা সেখানে বসতো না। সাব সেন্টার গুলোতে সরাসরি নিয়োগ দেয়া হতো না। কেউ তদবীর করে ডেপুটেশনে নিয়োগ নিয়ে পার্শ্ববর্তী কোথাও প্রাইভেট চেম্বার করে রোগী দেখতেন। উপজেলা স্বাস্থ্য বিভাগের যথাযথ তদারকি না থাকায় জনগন প্রান্তিক পর্যায়ের চিকিৎসা কেন্দ্র গুলোর সুবিধা ভোগ করতে পারছেনা সচেতন মহল মনে করেন। ইউনিয়ন সাব সেন্টার গুলোতে ১জন করে এম.বি.বি.এস ডাক্তারের চাকুরী করে সাধারণ লোকজনকে চিকিৎসা সেবা দেয়ার বিষয়টি অনেকেই জানেনা। সাব সেন্টার গুলোর নির্মাণের পর থেকেই পদবী গুলো কখনো সম্পূর্ণ ভাবে পূরণ হয়নি বলে জানাযায়। অথচ ওই সাব সেন্টারের জন্যে নিয়মিত ওষুধ সরবরাহ সরকারী যাবতীয় বরাদ্দ দেয়া হয়। সচেতন মহল মনে করেন, স্থানীয় প্রশাসন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বিত প্রদক্ষেপ না থাকাতে সাব সেন্টার গুলো বর্তমানে অকেজু হয়ে পড়ে আছে। সাধারণ জনগন গ্রাম পর্যায়ে সরকারী চিকিৎসা সেবার ব্যাপারে অবগত না হওয়ায় সরকারী চিকিৎসকরা সাব সেন্টার গুলোতে অবস্থান না করায় সাধারণ লোকজন অনভিজ্ঞ পল্লী চিকিৎসকের কাছে গিয়ে অপচিকিৎসার শিকার হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন সাব সেন্টার গুলোর সরকারী চিকিৎসা সেবা হ-য-ব-র-ল অবস্থায় পতিত হওয়ায় পেকুয়ার দুই লাখ মানুষ চিকিৎসাা সেবা বলতে কিছুই পাচ্ছেনা। এব্যাপারে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা.পূর্ণবর্ধন বড়–য়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কর্তৃপক্ষের নিয়োগ না থাকায় ও যারা নিয়োগ হয়ে আসেন তারা দ্রæত অন্যত্রে বদলী হয়ে যাওয়াতে সাব সেন্টার কেন্দ্রিক চিকিৎসা সেবা যথাযথ হচ্ছেনা। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমিটির সহ সভাপতি ও পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়ন সাব সেন্টার গুলোতে নিয়োগ না থাকায় ও স্বাস্থ্য বিভাগকে বার বার অনুরোধ করার পরও প্রান্তিক পর্যায়ের চিকিৎসা সেবা গনমুখী হচ্ছেনা। ্এব্যাপারে দ্রæত স্বাস্থ্য কমিটিতে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!