ads

বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে : আইন উপদেষ্টা

খবর টি পড়েছেন : ৭০১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যে গণভোট আইন পাস হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ (বৃহস্পতিবার) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা এটি অনুমোদন করেন। ২০ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি। এই উইকে (এ সপ্তাহে) করে ফেলবে। ধরেন আগামী তিন বা চার কার্যদিবসের মধ্যে হয়ে যাবে।’ আইন উপদেষ্টা বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতায় পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই সচিবালয় নিম্ন আদালতের বিচারকদের সব কিছুর দায়িত্বে থাকবে। ফলে নিম্ন আদালতের বিচারকদের ওপর সরকারের নিয়ন্ত্রণ থাকবে না। সচিবালয় গঠনের পর এটি কার্যকর হবে।’

জুলাই অভ্যুত্থানে বর্বর হত্যাযজ্ঞ চালানোর অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, ‘শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার। শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হচ্ছে। ভারতের উচিত হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঘোষণাপত্রে স্বাক্ষর না থাকলে পোস্টাল ব্যালটের ভোট বাতিল,… পরবর্তী সংবাদ নরসিংদীতে ভূমিকম্প, বাবা-ছেলেসহ নিহত ৫

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads