ads

বুধবার , ২ এপ্রিল ২০১৪ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২, ২০১৪ ৩:৪০ অপরাহ্ণ

rally picকুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২ এপ্রিল বুধবার সকাল ৯টায় কুষ্টিয়া পৌরসভা বিজয় উল­াস চত্বর থেকে এক বর্ণ্যাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া জেলা পরিষদে গিয়ে শেষ হয়। জেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। কুষ্টিয়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল গণির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কে.এম রাহাতুল ইসলাম, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আজিজুন নাহার, কুষ্টিয়া জেলা সমাজসেবা কার্যালয়ের সাবেক উপ-পরিচালক নজরুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা বাবলুর রহমান. নিকুসমাজের নির্বাহী পরিচালক সালমা সুলতানা প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!