চুয়াডাঙ্গা প্রতিনিধি : উপজেলা নির্বাচনে ভোট ডাকাতি, আগের রাতে ব্যালট বাক্স ভর্তির ও পোলিং এজেন্টদের মারধোর করে বের করে দেওয়ার প্রতিবাদে ১৯ দলের ডাকা অর্ধ দিবস (৬ টা ২ টা) চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গায় পালিত হচ্ছে। মঙ্গলবার সকালে হরতালের সমর্থনে এ দুই উপজেলা সদরে ১৯ দলের নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিল করতে দেখা গেছে। সকাল থেকে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। যানবাহন ও দোকান-পাট বন্ধ রয়েছে। সকাল থেকেই উপজেলা শহরে পুলিশ র্যাব ও বিজিবি’র উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।




