ads

রবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে ‘জওয়ান’ ধাক্কা, আবার পেছাল ‘অন্তর্জাল’

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৩ ৩:২২ অপরাহ্ণ

‘জওয়ান’ মুক্তির ধাক্কায় পেছাচ্ছে ‘অন্তর্জাল’ সিনেমার মুক্তি। একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করেও দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ধাঁচের ‘অন্তর্জাল’ সিনেমা মুক্তি দিতে পারেননি। গত দুই ঈদে ঘোষণা দিয়ে আসতে না পারার পর ‘অন্তর্জাল’ সিনেমার নতুন মুক্তির তারিখ ছিল আগামী ৮ সেপ্টেম্বর। কিন্তু ৮ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে না সিনেমাটি।

Shamol Bangla Ads

কেননা আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বের সঙ্গে একযোগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘জওয়ান’। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির ব্যাপক চাহিদা থাকায় সেই ভয়ে মুক্তি স্থগিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।
সিনেমা মুক্তি পাচ্ছে তা স্বীকার করে নিলেন এর নির্মাতা দীপংকর দীপন। তবে কী কারণে সিনেমা মুক্তি পাচ্ছে না, এর ব্যাকগ্রাউন্ড জানাতে রবিবার সন্ধ্যায় এক প্রকার জরুরি সংবাদ সম্মেলন আহবান করেছেন তিনি।

দীপংকর দীপন বলেন, যদি সিনেমার মুক্তি পেছাতেই হয়, তবে কেন পেছানো হচ্ছে সেটা বলতে হবে। ইনডিভিজুয়ালি তো সবাইকে বলতে পারি না তাই সংবাদ সম্মেলন ডেকেছে। জানেন যে শাহরুখ খানের জওয়ান সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। তাই আমাদের নতুন করে ভাবতে হচ্ছে।

Shamol Bangla Ads

‘অন্তর্জাল’সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল। ‘অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।

সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!