ads

মঙ্গলবার , ১ এপ্রিল ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১, ২০১৪ ৭:৪০ অপরাহ্ণ

Manobbondho-1কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া শহরের রাজারহাট এলাকার শহীদ দিদার কিন্ডার গার্টেন স্কুলের ২য় শ্রেনীর ছাত্রী ও দত্তপাড়ার বাসিন্দা স্বপন পালের কন্যা অর্পা রানীকে (৮) অপহরণের পর ধর্ষণ শেষে হত্যাকান্ডের প্রতিবাদে এবং পাষন্ড হত্যাকারী একই এলাকার তপন পালের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের কুষ্টিয়া মডেল থানার গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় জেলার বিভিন্ন মানবাধিকার সংগঠনসহ সামাজিক সংগঠনের কর্মীরা মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

এসময় ঘটনাস্থলে কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ উপস্থিত হয়ে অর্পা ধর্ষণ ও হত্যাকান্ডে জড়িত আসামীর দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।
উলে­খ্য, গত ২৮ মার্চ শুক্রবার বিকেলে অর্পা রানি পালকে অপহরণ করে ধর্ষণ শেষে মুখ ও হাত-পা বেঁধে শ্বাসরোধ হত্যা করে কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়াস্থ দত্তপাড়ার তার নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি পরিত্যাক্ত কুয়ার পাশে লাশ ফেলে রেখে যায়। পরের দিন ২৯ মার্চ সন্ধ্যায় পুলিশ তার লাশ উদ্ধার করে এবং এ ঘটনার সাথে জড়িত তপন পালকে গ্রেফতার করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!