ads

মঙ্গলবার , ১ এপ্রিল ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরসিংদীতে ১ উপজেলায় বিএনপি ২ উপজেলায় আ’লীগ চেয়ারম্যান নির্বাচিত

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১, ২০১৪ ৭:০৬ অপরাহ্ণ

NNARনরসিংদী প্রতিনিধি :  নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী ১০৮৯৬০ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তামান্না নুসরাত বুবলী ৯০৮৩০ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী এড. উম্মে সালমা মায়া ৯৬৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। পক্ষান্তরে আওয়ামী লীগ প্রার্থী তৌহিদা সরকার রুনা পেয়েছেন ৮০৪৮৪ ভোট। ৩ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদের ফলাফল প্রকাশ করা হয়নি।
নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম খাঁন বীরু ৪১,৬৬৯ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী সরদার মোয়াজ্জেম হোসেন বুলবুল পেয়েছেন ৩৯,৩৫৫ভোট। বিএনপি মনোনীত প্রার্থী শাহাদাৎ হোসেন বিপ্লব ১৬,৯৭০ ভোট পেয়ে নির্বাচনী দৌড়ে তৃতীয়স্থান অধিকার করেছেন। ভাইস চেয়ারম্যান জামায়াত প্রার্থী জাহাঙ্গীর আলম ৩৮,০৫৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আক্তার ৩১,৫৮১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান ৮০৮২১ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ফজলুর রহমান ভোট পেয়েছেন ৫৬১৩১২। জামায়াত সমর্থক মোঃ পনির হোসেন ৫১৩৬১ ভোট ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। বিএনপির প্রার্থী জাহেদা বেগম ৪৬৩৫০ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!