ads

সোমবার , ৩১ মার্চ ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলায় সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ৩১, ২০১৪ ৯:০৫ অপরাহ্ণ

BholaNews 31-03-14 Pic HEL (1)ভোলা প্রতিনিধি : ভোলায় এ বছর ৩লাখ ৩০হাজার ৬৩৭জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্র নির্ধারন করা হয়েছে।

Shamol Bangla Ads

এরমধ্যে থেকে ১১মাস বয়সী শিশুকে নীল রংয়ের ৩৩হাজার ১৬৮ ও ১২ থেকে ৫৯মাস বয়সী ২লাখ ৯৭হাজার ৪৬৯জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।
সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিসে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং-এ ভোলার সিভিল সার্জন ডা: ফরিদ আহমেদ এ তথ্য জানান।
তিনি আরো জানান, জেলার ৭উপজেলায় একযোগে আগামী ৫এপ্রিল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন ২০১৪অনুষ্ঠিত হবে। ৭টি উপজেলা, ৬৮টি ইউনিয়ন, ২০৪টি ওয়ার্ড, ২০৬টি কমিউনিটি ক্লিনিক, ১৬০০টি অস্থায়ী ও ১১টি স্থায়ী কেন্দ্র, ২৫টি ভ্রাম্যমান, ৬৮টি অতিরিক্ত এবং ১৮টি দুর্গম এলাকায় এ ক্যাম্পাইন চলবে।
পরিবার পরিকল্পনা, স্যানেটারী ইন্সপেক্টর, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, সিএইসিপি, পরিবার কল্যান সহকারী ও স্বাস্থ্য সহকারী সর্বমোট ৯৪৮জন কর্মী এ কার্যক্রম চালাবেন।
জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিফিএর এর নিউটেশন অফিসার আনজুমান তাহমিনা ফেরদৌস, ডা: মো: আলা উদ্দিন, ডা. আব্দুল কাদের, প্রবীন সাংবাদিক এমএ তাহের, অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল, ডা” মো: মহিবুল্লাহ।
প্রেস ব্রিফ্রি-এ জেলার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার কর্মীগন অংশগ্রহন করেন।

ভোলায় দুর্নীতি বিরুদ্ধে লড়তে হবে একসাথে এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শপদ ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে এক সাথে’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় দুর্ণীতি বিরোধী শপদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটি ও এ রব মাধ্যমিক বিদ্যালয়েল আয়োজনে সোমবার সকালে স্কুল মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ফারুকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, ভোলার জেলা প্রশাসক মো: সেলিম রেজা।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বরিশাল দুর্নীতি কমিশন (দুদক) পরিচালক মো: বেলাল হোসেন, উপ-পরিচালক সুভাষ চন্দ্র দাস, এ রব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফিয়া খাতুন, হোসনে আরা বেগম চিনু, সিপিপি সভাপতি মোবাশ্বের উল্ল্যাহ চৌধূরী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা সমাজ থেকে সকল দুর্ণীতির বিরুদ্ধে রুখে দাড়িয়ে সুন্দর সমাজ প্রতিষ্ঠার আহব্বান জানান।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক স্কুলের সততা সংঘ সদস্যদের দুর্ণীতি প্রতিরোধে শপদ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশগ্রহন করেন।

Need Ads
error: কপি হবে না!