ads

সোমবার , ৩১ মার্চ ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেশবপুরে বিয়ের দাবীতে এক গৃহবধুর অনশন

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩১, ২০১৪ ৮:০০ অপরাহ্ণ
কেশবপুরে বিয়ের দাবীতে এক গৃহবধুর অনশন

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে বিয়ের দাবীতে এক গৃহবধু প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসি জানায়,উপজেলার শ্রীফলা গ্রামের মোবারক সরদারের ছেলে ইবাদ আলীর সাথে এক বছর পুর্বে মধ্যকুল গ্রামের রফিক সরদারের মেয়ে রুমা খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই প্রতিবেশী আকবর সরদারের ছেলে আব্দুর রশিদের সাথে সে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ভাবে একাধিক বার শালিস হলেও অমিমাংশিত থেকে যায়। এদিকে,  রবিবার রাত ১০ টার দিকে রুমা খাতুন তার স্বামীকে তালাক দিয়ে বিয়ের দাবীতে আব্দুর রশিদের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করলে প্রতারক প্রেমিক গা ঢাকা দেয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান আবু বকর আবু জানান,বিষয়টি তিনি শুনেছেন। স্থানীয় ভাবে মিমাংশার চেষ্টা চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!