ads

সোমবার , ৩১ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজনগর ও জুড়ী উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ চলছে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ৩১, ২০১৪ ১২:০২ অপরাহ্ণ
রাজনগর ও জুড়ী উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ চলছে

আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ জনকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ড

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলায় রাজনগর ও জুড়ী উপজেলা পঞ্চম দফায় নির্বাচনে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে ভোট গ্রহণ চলছে। রাজনগর উপজেলা ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় ভোটারের সংখ্যা হচ্ছে ১ লাখ ৩৯ হাজার ৬’শ ৯২ জন। কেন্দ্র ৬৩টি। পুরুষ ৬৯১১৬ মহিলা ৭০৫৭৬ জন। উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের সভাপতি(বর্তমান উপজেলা চেয়ারম্যান) আলহাজ্ব মিছবাহুদ্দোজা ভেলাই মিয়া (আনারস), উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আছকির খান (দোয়াতকলম), বিএনপির উপজেলা সভাপতি জামি আহমদ (ঘোড়া), জামায়াতে ইসলামীর জেলা আমীর আব্দুল মান্নান (কাপ পিরিচ), খেলাফত মজলিশের জেলা সম্পাদক (বর্তমান ভাইস চেয়ারম্যান) আহমদ বিলাল (টেলিফোন) ও বাম দলের এডভোকেট আব্দুল মতিন চৌধুরী (মটর সাইকেল) প্রতিদ্বন্ধিতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদে বিএনপির উপজেলা সাধারন সম্পাদক এম হাকিম বকস্ সুন্দর (টিয়া পাখি), রফিকুল ইসলাম বিএনপি সমর্থক (টিউবওয়েল), আওয়ামীলীগের তিন জন প্রার্থী তারা হলেন সাইদুজ্জামান আনসারী মনাই (বৈদ্যুতিক ভাল্ব), ফারুক আহমেদ (তালা) ও রামলাল রাজভরন (উড়ো জাহাজ), ইসলামী শাসনতন্ত্রের রুহুল আমিন (মাইক) ও জমিয়তে উলামার শরীফ খালেদ সাইফুল্লাহ (চশমা)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থক দুইজন, এর মধ্যে (বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান) রশিদা জাফর (ফুটবল) ও মুক্তি চক্রবর্তী (কলস), অপর দিকে বিএনপির সমর্থনে ডলি বেগম (পদ্মফুল)।
অপর দিকে জুড়ী উপজেলায় ৮টি ইউনিয়ন নিয়ে ঘটিত ভোটারের সংখ্যা ভোটার ৮৫ হাজার ৭৯০ জন। জুড়ী উপজেলা নির্বাচনে মোট তিনটি পদে ১৫ জন প্রার্থী লড়ছেন। তারা হলেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ এম এ মুমিত আসুক প্রতীক (আনারস), বিএনপির আলহাজ নাসীর উদ্দিন আহমদ মিঠু (দোয়াত কলম), সাবেক উপজেলা চেয়ারম্যান আছাদ উদ্দিন বটল (কাপপিরিচ), মোস্তফা কামাল (মোটরসাইকেল) ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কিশোর রায় চৌধুরী মনি (তালা), বিএনপির হাজী মুজিবুর রহমান (উড়োজাহাজ), জামায়াতের মাওলানা আবদুর রহমান (বাল্ব), জাপার সোরমান আহমদ চৌধুরী (চশমা), আল ইসলাহর মাওলানা আবদুস শহিদ (টিয়া পাখি), রমাকান্ত গোয়ালা (টিউবওয়েল), কবির আহমদ (মাইক), শাহেদুল ইসলাম চৌধুরী (বই)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির হোসনে আরা বেগম (কলস), আওয়ামী লীগের রঞ্জিতা শর্ম্মা (প্রজাপতি) ও আজিবুন খানম ( ফুটবল)।
সোমবার সকাল ৮টা থেকে রাজনগর ও জুড়ী উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
মৌলভীবাজারের রিটানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ জহিরুল ইসলাম ও
সহকারী সিনিয়ার পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ম্যাজিস্ট্রেট এ উপজেলায় দায়িত্ব পালন করছেন। কেন্দ্রে বাইরে মাঠে রয়েছেন স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম,পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এ রিপোট লেখা পর্যন্ত রাজনগর ও জুড়ী উপজেলায় কোথায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি ।
এ ছাড়া মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিনজনকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেল ৪টার দিকে উপজেলার কদমহাটা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী ম্যাজিস্ট্রেট মাহমুদুল্লাহ মারুফ এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, মামুন আহমদ(৫৫),আমিনুল ইসলাম(৪২) ও অলি আহমদ(৪০)।
সহকারী ম্যাজিস্ট্রেট মাহমুদুল্লাহ মারুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কদমহাটা এলাকায় অভিযান চালিয়ে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নানের (প্রতীক কাপ-পিরিচ) পক্ষে প্রচারণা চালানোর সময় তাদের আটক করে সাজা দেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!