ads

সোমবার , ৩১ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাকিস্তানের কাছে ৫০ রানের হার বাংলাদেশের

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ৩১, ২০১৪ ১১:৪০ পূর্বাহ্ণ

182891শ্যামলবাংলা স্পোর্টস : টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৭তম ম্যাচ এবং নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৫০ রানে হেরেছে বাংলাদেশ। রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আহমেদ শেহজাদের অপরাজিত শতকে ৫ উইকেটে ১৯০ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪০ রানে থেমে যায় বাংলাদেশ।
১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩০ রানে উমর গুলের বলে বোল্ড হন তামিম (১৬)। এরপর ৬ষ্ঠ ওভারে সাঈদ আজমলের ৪র্থ বলে তার হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক (১৮)। এনামুলের পর ব্যাট করতে নামেন শামসুর রহমান। ৯ম ওভারে শহীদ আফ্রিদির ১ম বলেই কামরান আকমলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি (৪)। এরপর বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম মাঠে এসে জুলফিকার বাবরের ১ম বলেই বোল্ড হয়ে ফিরে যান। এরপর কিছুক্ষণ একাই লড়াই চালান সাকিব আল হাসান। উমর গুলের করা ১৫তম ওভারের শেষ বলে উমর আকমলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সাকিব। ফলে তার ৩২ বলে ৩৮ রানের ইনিংসটিও বড় পরাজয় থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারেনি। ১৭.৪ ওভারে উমর গুলের বলে শূন্য রানে ফিরে যান জিয়াউর। এর আগে ১৭তম ওভারের শেষ বলে স্ট্যাম্পিং হয়ে ফিরে যান নাসির হোসেন (২৩)। মাহমুদুল্লাহ (১৭) ও মাশরাফি (১৭) অপরাজিত থাকেন। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেটে পেয়েছেন উমর গুল।
এর আগে বিকেলে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৯০ রান সংগ্রহ করে পাকিস্তান। বিশ্বকাপে এটা তাদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। উদ্বোধনী জুটিতে কামরান আকমলের সঙ্গে শেহজাদের ৪৩ রান পাকিস্তানকে ভালো সূচনা এনে দিয়েছিল। তবে খেলার ৫ম ওভারে পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন আব্দুর রাজ্জাক। তার বলে জিয়াউরের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন কামরান আকমল (৯)। ৮ম ওভারে আবারও আঘাত হানেন রাজ্জাক। এবার মোহাম্মদ হাফিজকে (৮) ফেরান তিনি। পাকিস্তানের সংগ্রহ তখন ৭০ রান। এরপর দলীয় সংগ্রহে আর ১ রান যোগ হতেই মাহমুদুল্লার বলে তামিমের হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন উমর আকমল (০)। দলীয় ১৫৪ রানের মাথায় অলরাউন্ডার সাকিব আল হাসানের বলে মাঠ ছাড়েন শোয়েব মালিক। আর ৬২ বলে ১০টি চার ও ৫ ছক্কায় সাজানো ১১১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন আহমেদ শেহজাদ। ম্যাচসেরাও হয়েছেন তিনি। বাংলাদেশের পক্ষে ২টি উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক। আর একটি করে উইকেট নিয়েছেন মাহমুদুল্লাহ, আল আমিন এবং সাকিব আল হাসান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৯০/৫ (শেহজাদ ১১১*, শোয়েব ২৬, আফ্রিদি ২২; রাজ্জাক ২/২০, সাকিব ১/২১, মাহমুদুল্লাহ ১/২৪, আল-আমিন ১/৩৭)।
বাংলাদেশ: ২০ ওভারে ১৪০/৭ (তামিম ১৬, এনামুল ১৮, সাকিব ৩৮, নাসির ২৩, মাহমুদুল্লাহ ১৭*, মাশরাফি ১৭*; গুল ৩/৩০, আজমল ২/২০, আফ্রিদি ১/২১, বাবর ১/২৪)।
প্লেয়ার অব দ্য ম্যাচ: আহমেদ শেহজাদ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!