ads

রবিবার , ৩০ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূর্বধলায় দুর্নীতি প্রতিরোধে শপথবাক্য পাঠ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩০, ২০১৪ ৭:২৬ অপরাহ্ণ

PPPPপূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলা  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কামিটি সপ্তাহব্যাপী নানান কর্মসূচী গ্রহণ করেছে।এ উপলক্ষে  রবিবার উপজেলার জগৎমনি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রায় ১হাজার পাঁচ’শ ছাত্র-ছাত্রীকে দুর্নীতি বিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।
শপথবাক্য কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকার উপস্থিতিতে  প্রধান শিক্ষক সুধাংসু শেখর তালুকদার অনুষ্ঠানটি পরিচালনা করেন। তিনি আরও অঙ্গীকার করেন সপ্তাহে অন্তত একদিন ছাত্র-ছাত্রীদের সমাবেশে দুর্নীতি বিরোধী শপথবাক্য পাঠ করানো হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কামিটির সাধারণ সম্পাদক অজয় সিনহা, সহ-সভাপতি সহকারী অধ্যাপক মাফিজ উদ্দিন, সদস্য মোহাম্মদ আলী জুয়েল প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!