ads

রবিবার , ৩০ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩০, ২০১৪ ৭:২৩ অপরাহ্ণ
গফরগাঁওয়ে  চালককে হত্যা করে সিএনজি ছিনতাই

গফরগাঁও প্রতিনিধি :  ময়মনসিংহের গফরগাঁওয়ে সিএনজি চালক জসিম মিয়াকে(২০) হাত-পা ও মুখ বেধে শ্বাসরোধে হত্যা করে সিএনজি ছিনতাই করা হয়। ঘটনাটি ঘটে  শনিবার মধ্যরাতে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামে। নিহত চালক জসিম মিয়া গাজীপুরের বরমী ইউনিয়নের সোহাদিয়া  গ্রামের মানিক মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও উপজেলার পাগলা থানা সূত্রে জানা যায়,  শনিবার দুপুর আড়াইটার দিকে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তাা থেকে গফরগাঁও উপজেলার বারই হাটি যাওয়ার কথা বলে যাত্রীবেশী চার ছিনতাইকারী জসিম মিয়ার সিএনজিটি ভাড়া করে।এরপর থেকে জসিমের  সাথে কোন যোগাযোগ হয়নি তার পরিবারের। দিন পেরিয়ে রাতে বাড়ি না ফিরায় ও মোবাইল ফোন বন্ধ থাকায় তার পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করে।  মধ্যরাতে অজ্ঞাত এক ব্যক্তি ফোনে নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামে জসিমের লাশ পড়ে থাকার কথা তার স্বজনদের জানায়।
খবর পেয়ে পাগলা থানা পুলিশ রবিবার ভোরে নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাঁশঝার থেকে জসিমের হাত-পা ও মুখ বাধা লাশ উদ্ধার করে । নিহতের স্বজনরা সকালে পাগলা থানায় এসে  জসিমের  লাশ সনাক্ত করে।
পুলিশ  ময়না তদন্তের জন্য নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পাগলা থানার ওসি বদরুল আলম খান, ঘটনার সত্যতা সীকার করে,বলেন,এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Need Ads
error: কপি হবে না!