ads

বৃহস্পতিবার , ২০ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী আহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২০, ২০১৪ ২:০৯ অপরাহ্ণ

Chuadanga_District_Map_Bangladesh-65চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ-এর গুলিতে আব্দুল গণি (৩৮) নামের এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন। তিনি জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের সুলতান আহমেদের ছেলে। ২০ মার্চ বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোরে মেদেনীপুর সীমান্তের ৬৩ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে আব্দুল গণিসহ ৭-৮ জন গরু কেনার উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতের নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার পুটিখালী ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আব্দুল গণি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে পরে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেদেনীপুর ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!