ads

রবিবার , ৩০ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পবা উপজেলা নির্বাচনে দ্বিমূখী লড়াইয়ের সম্ভাবনা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩০, ২০১৪ ৭:২০ অপরাহ্ণ
পবা উপজেলা নির্বাচনে দ্বিমূখী লড়াইয়ের সম্ভাবনা

ওবায়দুল ইসলাম রবি.রাজশাহী : পঞ্চম ও শেষ ধাপে পবা উপজেলা নির্বাচন আগামী সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে রাতের ঘুম হার মেনেছে পবার ৪ জন চেয়ারম্যান ,৭ জন ভাইস-চেয়ারম্যান ও ৭ জন মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী প্রচারনার কাছে। দিন নেই রাত নেই নাওয়া-খাওয়া ছেড়েই প্রার্থীরা প্রচারনায় ব্যাস্ত হয়ে পড়েছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা ততই ভোট যুদ্ধে মরিয়া হয়ে উঠছে। নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করলেও নির্বাচনে দ্বিমূখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। পবা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এদিকে সন্ধায় পবা উপজেলার মোট ৭৬ টি ভোট কেন্দ্রের মধ্যে ৪০ টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ন হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন অফিস। এর মধ্যে পবা থানা এলাকার ৪৩ টি কেন্দ্রর মধ্যে ১৩ টি এবং রাজশাহী মহানগরের ৩৩ টি কেন্দ্রের মধ্যে ২৭ টি কেন্দ্র অতি গুরুত্বপূর্ন হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন অফিস। এই সকল গুরুত্বপূর্ন কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সকল ভোটকেন্দ্রে নিরাপত্তার লক্ষ্যে বিপুল পরিমান আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা সার্বক্ষনিক নিয়োজিত থাকবে। আগামীকাল রবিবার সকল নির্বাচনী কেন্দ্রে ব্যালেট বাক্স, ব্যালেট পেপার সহ সকল প্রকার নির্বাচনী সরঞ্জামাদী প্রেরণ করা হবে।এ নির্বাচনে ৪ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে  ১৪ দলের ১ জন এবং ১৯ দলের ৩ জন প্রার্থী রয়েছে বলে জানা গেছে। এরা হলেন, ১৪ দল মনোনীত একক প্রার্থী পবা কৃষক লীগ সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী মুনসুর রহমান (মোটরসাইকেল) প্রতীক নিয়ে , ১৯ দল থেকে বর্তমান চেয়ারম্যান ও জামায়াত সমর্থিত প্রার্থী আলহ্জ্ব মোকবুল হোসেন(আনারস)প্রতীক নিয়ে, বিএনপির শাহজাহান আলি(দোয়াত কলম) প্রতীক নিয়ে এবং বিএনপি নেতা কুতুব উদ্দিন বাদশা (কাপ-পিরিচ) প্রতীক নিয়ে প্রচারনা চালিয়ে গেলেও ১৪ দলের প্রার্থী মুনসুর রহমান  (মোটরসাইকেল) প্রতীক ও ১৯ দল থেকে বর্তমান চেয়ারম্যান ও জামায়াত সমর্থিত প্রার্থী আলহ্জ্ব মোকবুল হোসেন(আনারস)প্রতীক এর মধ্যে দ্বিমূখী লড়াই হবে বলে ভোটাররা জানান। এদিকে এ নির্বাচনে পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে মোট ৭ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদেও ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। আজ শনিবার রাত ১২ টা থেকে সকল প্রকার প্রচার-প্রচারনা বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পবা উপজেলা নির্বাচন অফিসার আসাদুজ্জামান। তিনি বলেন ২ পৌরসভা ও ৮ ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলার ৭৬ টি ভোট কেন্দ্রের ৫৭৮ টি বুথের মাধ্যমে সর্বমোট ২ লক্ষ ৪ হাজার ১৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে ১ জন চেয়ারম্যান, ১ জন পুরুষ ভাইস-চেয়ারম্যান ও ১ জন মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!