ads

রবিবার , ৩০ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল­ায় ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে চালক ও হেলপার নিহত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩০, ২০১৪ ৬:৪৫ অপরাহ্ণ
কুমিল­ায় ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে চালক ও হেলপার  নিহত

কুমিল­া প্রতিনিধি :  শনিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতির তুতবাগান এলাকায় কয়লা বুঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক ও হেলপার মারা যায়।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এসআই সিরাজুল ইসলাম চৌধুরী জানায়, গত শনিবার রাত ১২টায় ব্রাহ্মনবাড়িয়া থেকে কয়লা বুঝাই ট্রাক চট্টগ্রাম যাওয়ার সময় কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতির তুতবাগান এলাকায় কয়লা বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-১২৫৬) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি ধুমড়ে-মুচড়ে যায়। ঘটনায় ট্রাকের চালক ফেনী জেলার নিয়াজপুর গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে জামাল উদ্দিন বাবুল (৩৮) ও হেলপার ফেনী জেলার পরশুরামপুর উপজেলার মৃত আবুল কালামের ছেলে ফারুক (২৩) ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক উদ্ধার করে এবং লাশ দুটি ময়নাতদন্তের জন্য কুমি¬ল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!