শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : বেকার মেয়েদের আত্মকর্ম সংস্থানের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে ১০ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ব্লক বাটিক প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠান। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আত্মকর্মসংস্থান প্রকল্পের উদ্যোগে ও ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সহযোগিতায় উপজেলার মুন্সিপাড়া সাতদিনব্যাপি এ প্রশিক্ষণ শেষে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সংগঠিত পলী সমাজের ৪০ জন মেয়েকে ওই সনদ দেয়া হয়।

এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস ছালাম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উপজেলা প্রতিনিধি বিশ্বনাথ রায়, আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার আসাদুজ্জামান ও প্রশিক্ষক মাহমুদা আক্তার প্রমূখ।




