রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ-৬ রাণীনগর-আত্রাই আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম বলেছেন,বর্তমান সরকারের সময় শিক্ষাখাতের নজিরবীহিন উন্নয়ন হয়েছে । তিনি বলেন, ৩ স্তর বিশিষ্ট এক মূখী শিক্ষা নীতি,১৬৫০ টি শিক্ষা প্রতিষ্ঠান এক সাথে এমপিও ভুক্তি করণ, সারাদেশে বিনামূল্যে ৯ম শ্রেনী পর্যন্ত বই বিতরণ,২৬ হাজার ৪শত বে-সরকারী প্রাইমারী বিদ্যালয় ও ১লক্ষাধিক শিক্ষকসহ সরকারী করণ স্কুল বিহীন গ্রামে দেড় হাজার স্কুল স্থাপন ও উপবৃত্তি প্রদান করেছেন সরকার। গতকাল শনিবার নওগাঁর রাণীনগর মহিলা (অনার্স) কলেজে,কলেজ কর্তৃক আয়োজিত সংর্বধনা ও এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা গুলো বলেন।

কলেজের অধ্যক্ষ মিরাজুল ইসলামের সভাপত্বিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,রাণীনগর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুলাহ মিয়া,সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন, অত্র কলেজের উপাধক্ষ চন্দন কুমার মহন্ত, শিক্ষক গিয়াস উদ্দীন, শিক্ষক মোফাজ্জল হোসেন ও এইচ.এস.সি বিদায়ী শিক্ষার্থী শিলা আক্তার প্রমূখ।




