ads

শনিবার , ২৯ মার্চ ২০১৪ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় বিএনপি ও জামায়াতের ৮ নেতাকর্মী আটক

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৯, ২০১৪ ৭:৫৮ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় বিএনপি ও জামায়াতের ৮ নেতাকর্মী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশের বিশেষ একটি দল। চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নেতৃত্বে শুক্রবার রাতে তাদেরকে আটক করা হয়। আটকৃতদের আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
আলমডাঙ্গা ও জীবননগর থানা সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশেদুল হাসানের নেতৃত্বে আলমডাঙ্গায় অভিযান চালিয়ে আঠারোখাদা গ্রামের হাবিবুর মেম্বারের ছেলে জামায়াতের ওয়ার্ড সভাপতি আব্দুর রশিদ (৪৮), বকশিপুর গ্রামের তাইজাল মন্ডলের ছেলে জামায়াতের ওয়ার্ড সাধারণ স¤পাদক আশরাফ আলী (৪৩), ছাত্তার আলীর ছেলে বিএনপির ওয়ার্ড সেক্রেটারী খবির উদ্দীন (৩১), বোয়ালমারি গ্রামের মৃত আফছার উদ্দীনের ছেলে বিএনপি কর্মী হিট্টু মিয়া (৩৫), ও জীবননগর উপজেলার আব্দুস সাত্তারের ছেলে মিজানুর রহমান (৩০), করম আলীর ছেলে ছাদেক আলী (৩৫), নস্কর মালিতার ছেলে রুহুল মালিতা (২৮) ও আলি আহম্মেদের ছেলে রহিদুল ইসলামকে (৩৫) আটক করে।
পুলিশ সুপার রাশেদুল হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে।
কুমারী ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুল কাদের জানান, আসন্ন নির্বাচনকে ঘিরে তাদের নেতা-কর্মীদের হয়রানি করার জন্য গ্রেফতার এবং বাড়ি বাড়ি তল্লাশি করছে প্রশাসনের লোকজন।

জীবননগরে সাড়ে ৬ লাখ টাকার মাদকসহ মালামাল আটক

Shamol Bangla Ads

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ১৭১ বোতল ভারতীয় মদ, ১৪৮ বোতল ফেনসিডিল, টিভি পার্টস ও সিডি ক্যাসেট আটক করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য সাড়ে ৬ লাখ টাকা। শনিবার ভোর ৬ টার দিকে এসব মালামাল আটক করে বিজিবি।
বিজিবি জানায়, শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে নায়েক সুবেদার রুস্তম আলী ও হাবিলদার আরাফাত সঙ্গীয় ফোর্সসহ জীবননগর উপজেলার মানিকপুর ও কুসুমপুর সীমান্তে অভিযান চালিয়ে ফেনসিডিল, মদ, টিভি পার্টস ও সিডি ক্যাসেট আটক করে। আটককৃত মালামাল দর্শনা কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!