মো. আমিনুর ইসলাম, গাবতলী (বগুড়া) : ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে অফিস কার্যালয়ে ঝাড়ুর সাথে জাতীয় পতাকা উত্তোলনের অপরাধে দায়ে সুনামধন্য এনজিও টিএমএসএস‘র সুখানপুকুর শাখার ম্যনেজারের ২ হাজার টাকা জরিমানা ও কর্মী হায়দারের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জানাযায় স্বাধীনতা দিবসের দিনে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)‘র গাবতলীর সুখান পুকুর শাখায় ঝাড়ুর সাথে জাতীয় পতাকা বেধেঁ উত্তোলনকনে এনজিওর কর্মী জুলফিকার আলী হায়দার। এ দৃশ্যদেখে বিষয়টি জামির বাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জনৈক শিক্ষক রতন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ একাধিক ব্যাক্তিকে জানিয়েদেয়। পরে প্রশাসন ঐ এনজিও‘র কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে। ২৭ মার্চ সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিরা সুলতানার ভ্রাম্যমান জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ও আদালতে নিজের অপরাধ স্বীকার করায় টিএমএসএস‘র কর্মী সোনাতলা উপজেলার কাবিলপুর গ্রামের আনছার আলী মন্ডলের ছেলে জুলফিকার আলী হায়দারকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ঐ শাখার ম্যানেজার জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মাজিয়াস্থল গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল মোমিনকে ২ হাজার টাকা জরিমানা করে। এরআগে এনজিওর পক্ষথেকে ম্যানেজারকে ক্লোজর্ড, হায়দাকে বরখাস্ত, এড়িয়াম্যানেজার দেলোয়ার হোসেনসহ ২ জনকে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে বলে নির্ভরযোগ্য সুত্রথেকে জানাগেছে।




