ads

বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিসর সেনাপ্রধানের পদত্যাগ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৭, ২০১৪ ৮:১৮ অপরাহ্ণ

Misorশ্যামলবাংলা ডেস্ক : মিসরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পদত্যাগ করেছেন সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আব্দুল ফাত্তাহ আল সিসি। ২৭ মার্চ বৃহস্পতিবার সকালে বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানিয়েছে, টেলিভিশনে এক বক্তৃতায় নিজের পদত্যাগ ও প্রেসিডেন্ট হিসেবে নিজেকে মনোনীত করার ঘোষণা দেন তিনি। আরবিতে দেওয়া ঘোষণায় দেশের মানুষকে তিনি সাহসী এবং উদার বলে সম্বোধন করেন।
এসময় তিনি বলেন, শেষ বারের মতো আমি আজ আমার সেনা উর্দিতে জনগণের সামনে হাজির হচ্ছি। আমি দেশের সেনাবাহিনীর জেনারেল কমান্ডার ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে মিসরের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিজেকে মনোনীত করলাম। ফিল্ড মার্শাল আব্দুল ফাত্তাহ আল সিসি পদত্যাগ করে নির্বাচনে প্রার্থী হবেন তা মোটামুটি ধারণা করাই যাচ্ছিল। তাকে মিসরের ভবিষ্যৎ প্রেসিডেন্ট বলেই সম্বোধন শুরু করেছেন অনেকে। অবশেষে টেলিভিশনে সেই ঘোষণাই দিলেন সিসি। টেলিভিশনে তার তার এই ঘোষণাকে নির্বাচনী বক্তৃতা বলেই মনে হয়েছে।
গত জুলাই মাসে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয় তার নেতৃত্বেই। তার পর থেকে প্রায়ই উত্তাল হয়ে উঠছে মিসর। মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করে সন্ত্রাসী দল ঘোষণা করা হয়েছে। এছাড়া মাত্র দুদিন আগেই একসঙ্গে দলটির ৫২০ জন সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!