ads

বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালী ও আলোচনা সভা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৭, ২০১৪ ৬:২১ অপরাহ্ণ

kkkkমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় “দুর্যোগের নেই দিনক্ষন, প্রস্তুত থাকবো সারাক্ষণ” শ্লোগান নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৪ র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।
কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা জনমিলন কেন্দ্রে কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলামের সভাপতিত্বে
ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আব্দুল হাই খানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া- কমলগঞ্জ(আংশিক) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভুমি) মোঃ শামছুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন আল আজাদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আছির উদ্দিন, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, যুব উন্নয়ন কর্শকর্তা আব্দুল মতলিব, রাবেয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম। উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা ওমর ফারুক, শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাসার প্রমুখ ।
প্রধান অতিথি এমপি মোঃ আব্দুল মতিন তার বক্তব্যে বলেন, সরকার দিবসটির গুরুত্ব বিবেচনা করে জাতীয় ও আন্তজার্তিক দিবস উদযাপনে অনেক সিদ্বান্ত গ্রহনের মাধ্যমে পালন করছে। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগকে প্রতিহত করা যাবে না। তবে সচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক প্রস্তুুতির মাধ্যমে দুর্যোগকে প্রশমন করা সম্ভব। এজন্য সকলকে সচেতন হতে হবে দেশব্যাপী সকল শ্রেনীর মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার্থে সচেতনা বৃদ্ধির জন্য এ দিবসটি অধিক গুরত্ব দেয়া হয়েছে। যার ফলে ভূমিকম্পের ঝুঁকি ও জলবায়ূ পরিবর্তনজনিত দুর্যোগ বাংলাদেশসহ এ অঞ্চলের জনগোষ্ঠিকে আর বিপদাপন্ন থেকে রক্ষা করবে।
পরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে  পুরস্কার বিতরন করেন অনুষ্টানের সভাপতি উপজেলা চেয়ারম্যান  আসম কামরুল ইসলাম ।

Shamol Bangla Ads

আলোচনা সভার পূর্বে সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে  এমপি আব্দুল মতিনের নেতৃত্বে এক র‌্যালী উপজেলা প্রশাসনের  কর্মকর্তা, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, এনজিও সংস্থ্যা প্রচেষ্টা কর্মীদের নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা জনমিলন কেন্দ্রে এসে সম্পন্ন হয় ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!