ads

বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৭, ২০১৪ ৫:২৭ অপরাহ্ণ
শ্রীবরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আনন্দ উচ্ছ¡াসের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ২৬ মার্চ শ্রীবরদী উপজেলা প্রশাসন দিনভর কর্মসূচী গ্রহন করেন। প্রত্যূষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। অন্যান্য কর্মসূচীর মধ্যে-সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী ও সকল বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, ৮.৩০ টায় মাজার প্রাঙ্গনে শহীদ মুক্তিযোদ্ধাদের মাজার জিয়ারত, ৯ টায় সরকারী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশ গ্রহনে কুচকাওয়াজ-শরীর চর্চা প্রদর্শনী এবং শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, বেলা ১ টায় শহীদ শাহ্ মুতাসিম বিল­াহ খুররম বীর বিক্রম স্মৃতি অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, বিকাল ৩ টায় এম এন বি পি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, সুবিধানুযায়ী সময়ে স্ব-স্ব হাসপাতাল ও এতিমখানা সমূহে উন্নতমানের খাদ্য পরিবেশন, সুবিধানুযায়ী সময়ে স্ব- স্ব ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা, উপজেলা পরিষদ মাঠে বিকাল ৫ টায় প্রীতি ফুটবল খেলা এবং উপজেলা পরিষদ প্রাঙ্গনে সন্ধার পর সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলার বিভিন্ন স্থানে দিবসের অনেক কর্মসূচী পালনের সংবাদ পাওয়া গেছে। বেলা ১ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ পর্বে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য এ,কে,এম ফজলুল হক, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম ফর্সা, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, জেলা আ’লীগ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল­াহ সালেহ, থানার অফিসার ইন চার্জ বেলাল উদ্দিন তরফদার উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, হামিদুর রহমান প্রমুখ। প্রায় তিন শতাধিক মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা প্রদান ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন অতিথিবৃন্দ। এ সময় প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তব্যে বলেন- বর্তমানে স্বাধীনতার স্বপক্ষের চিন্তা ব্যতিত অন্য কিছু ভাববার সুযোগ নেই। তার সরকার স্বাধীনতা বিরোধী চক্রদের সনাক্ত করেছে এবং বাংলার মাটিতে তাদের বিচার প্রতিষ্ঠিত করবেই। দেশের জনগণ আ’লীগকে ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনা সরকারকে ক্ষমতাসীন করায় জাতির নিকট কৃতজ্ঞতা জানান এই বর্ষিয়ান সাংসদ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!