ads

রবিবার , ৬ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডুমুরিয়ায় হাটের জমি দখলমুক্ত করার দাবিতে ধর্মঘট

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৬, ২০১৪ ৫:০৩ অপরাহ্ণ
ডুমুরিয়ায় হাটের জমি দখলমুক্ত করার দাবিতে ধর্মঘট

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া উপজেলার নোয়াকাঠি হাটের জায়গা অবৈধ দখলমুক্ত করার দাবিতে গতকাল রোববার সকাল থেকে বাজারের সকল ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে আধাবেলা ধর্মঘট পালন করেছে।
ব্যবসায়ী ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার সাহস ইউনিয়নের প্রাচীন ও জনগুরুত্বপূর্ণ নোয়াকাঠি হাটের উত্তর পাশে ১৫ শতাংশ জমি ঘোষগাতি গ্রামের নেছার আলী গাজী দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে। ওই জমিটি দখলমুক্ত করার জন্য ইতোপূর্বে উপজেলা সহকারী কমিশনারের(ভূমি) মাধ্যমে কয়েকবার মিমাংশার উদ্যোগ নেওয়া হয়। আলোচনায় বসে বহুবার ওই জমি ছেড়ে দেওয়ার কথা বললেও তিনি আজও তা ছাড়েনি।এতে হাটের ব্যবসায়ীরা ওই জমি দখলমুক্ত করার দাবিতে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সন্মিলিত ভাবে আধাবেলা ধর্মঘট পালন করেছে।
এ প্রসঙ্গে নোয়াকাঠি বাজার কমিটির সভাপতি মোস্তাইন গাজী বলেন, ‘দীর্ঘদিন থেকে খাসজমি বন্দোবস্তের নামে হাটের ওই জমি দখল করে রাখায় হাটেরদিন কাঁচামাল ব্যবসায়ীসহ সকলকে খুব ভোগান্তি পোহাতে হচ্ছে বলে আমরা ধর্মঘট করেছি।’ হাটের জমি অবৈধ দখল উচ্ছেদ আন্দোলনের আহবায়ক ও সাহস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল কুদ্দুস বলেন, ‘হাটের জমি দখলমুক্ত করার জন্য আমরা একাধিকবার সালিশ-বিচার করেছি। কিন্তু তিনি জমি না ছাড়ায় আজ আমাদের আন্দোলন করতে হচ্ছে।’
হাটের জমি দখল প্রসঙ্গে নেছার আলী গাজী বলেন, সরকার আমাকে এক একর জমি বন্দোবস্ত দেয়। তার ১৫ শতাংশ জমি হাটের মধ্যে আছে। কিন্তু আমার বন্দোবস্ত পাওয়া জমিও অন্যদের দখলে আছে। সেই জমি দখল পাওয়ার শর্তে হাটের এই জমি ছেড়ে দেওয়ার কথা ছিলো। কিন্তু আমাকে সেই জমি ছাড়েনি।’ ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সেলিম রেজা বলেন, ‘এ বিষয়টি নিয়ে ইতোপূর্বে আলোচনা হয়েছে। আমি সমাধানের চেষ্টা করছি।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!