নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ৩১ বার তোপধ্বনি, শহীদ মিনারে পুষ্পস্বক অর্পণ, সরকারী/বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় প্যারেড গ্রাউন্ডের সাথে সংহতি রেখে জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচক্ওায়াজ ও অভিবাদন গ্রহন, শিশু-কিশোরদের খেলা ধুলা ,বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, জতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অন্তর্ভুক্ত ছিল। বেলা সাড়ে ১১টায় হাইস্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে সংসদ সদস্য শিবলী সাদিক উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে এ্যাসিভ নবাবগঞ্জ নামে একটি সংগঠন বিনামূল্যে রক্তের গ্র“প পরীক্ষার আয়োজন করে।
নবাবগঞ্জ থানা আ’লীগের সাঃ সম্পাদক সহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

দিনাজপুরের নবাবগঞ্জ থানা আওয়ামীলীগের সাঃ সম্পাদক আতাউর রহমান সহ ১৪ জনের নাম উলেখ করে আরও ১০০/১৫০ জন অজ্ঞাতনামাকে অভিযুক্ত করে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ডাংশেরঘাট গ্রামের মুক্তার ডাক্তারের ছেলে নুর শামীম বাদী হয়ে ভাঙচুর, হত্যার উদ্দেশ্যে মারপিট ও আগ্নেয়াস্ত্র ব্যবহারে শর্ত ভঙ্গের অভিযোগে ওই মামলাটি দায়ের করে। উলেখ্য গত মঙ্গলবার বিকালে স্থানীয় বারুনির মেলা ডাকের টাকা দেয়া নেয়াকে কেন্দ্র করে থানা আওয়ামীলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে নাই। উপজেলা সদরে পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে।




