হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে স্থানীয় যুবলীগনেতা ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ইব্রাহিম খলিল সোহাগের একটি নম্বর বিহীন (১০০ সিসি) হিরো হোন্ডা মোটর সাইকেল চুরি হয়েছে।

জানা যায়, ২৫ মার্চ মঙ্গলবার রাতে উপজেলার জামাইল বাজারের একটি দোকানের সামনে যুবলীগ নেতা সোহাগ মোটর সাইকেলটি রেখে পাশের দোকানে পণ্য কিনতে গেলে দুবৃত্তরা সুযোগ বুঝে মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়। রাতেই বিভিন্ন স্থানে খুজা-খোজি করেও মোটর সাইকেলটি পাওয়া যায়নি। উল্লেখ্য,দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র হোসেনপুরের বিভিন্ন এলাকা থেকে এক ডজনের বেশি মাটর সাইকেল চুরি করে নিয়ে গেলেও এ চক্রের মূলহোতা গ্রেফতার না হওয়ায় মোটর সাইকেল চুরি বেড়েই চলছে।




