ads

সোমবার , ১৪ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়ায় জোয়ারের পানিতে অরক্ষিত বেড়িবাধ ভেসে গিয়ে ১০ গ্রাম প্লাবিত

খবর টি পড়েছেন : ১৯৩
পেকুয়ায় জোয়ারের পানিতে অরক্ষিত বেড়িবাধ ভেসে গিয়ে ১০ গ্রাম প্লাবিত
পড়ার সময়: ৫ মিনিট
ফন্ট:

এম.আবদুল্লাহ আনসারী, পেকুয়া (কক্সবাজার) : পেকুয়া উপজেলার বঙ্গোপ সাগর তীরবর্তী তিনটি ইউনিয়নে আষাঢ়ি পূর্ণিমার জোয়ারের স্রোতে অরক্ষিত বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে দুটি পয়েন্টে দিয়ে সাগরের লোনা পানি ঢুকে কমপক্ষে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব প্লাবিত গ্রামগুলোতে অনতি বিলম্বে দূর্গত এলাকা ঘোষনার দাবি করেছেণ পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। উজানটিয়া ইউনিয়নের পেকুয়ার গোদা নামক স্থানে প্রায় ১০/১৫ ফুট দৈর্ঘের দুটি অংশ বেড়িবাধ ভেঙ্গে গেছে। এছাড়া মগনামা ইউনিয়নের কাকপাড়া শরৎঘোনা এলাকায় ধ্বংসাবশেষ বেড়িবাধের ওপর দিয়ে জোয়ারের পানি ওপচে পড়ে পার্শ্ববর্তী চিংড়িঘের ও বসতঘর প্লাবিত হয়েছে। উজানটিয়া ইউনিয়নের রেজাউল করিম মিন্টু জানান, সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত টানা পেকুয়ার গোদা নামক এলাকার দুটি ভাঙ্গা দিয়ে সাগরের পানি প্রবেশ করে পেকুয়ার চর এলাকার প্রায় ৩শ একর চিংড়িঘের পানির নীচে তলিয়ে গেছে। ১শতাধিক বসতঘর বর্তমানে জোয়ারভাটার শিকার হয়েছে। উজানটিয়ার করিয়ারদিয়া এলাকায় বর্তমানে চরম ঝুকিপূর্ণ অবস্থায় চিংড়িঘের মালিক ও বসতঘর নিয়ে আতংকে রয়েছে। প্রায় করিয়ার দিয়া জোয়ার ভাটায় পরিণত হয়েছে। একই ভাবে মগনামার কাক পাড়া ও শরৎঘোনা এলাকায় জোয়ারের সময় পানি লোকালয়ে প্রবেশ করেছে। এ দিকে রাজাখালী ইউনিয়নের বকশিয়াঘোনা, নতুনঘোনা, মাতবরপাড়া, আমিনবাজার, ভাঙ্গার মুখসহ বেশ কয়েকটি এলাকায় বেড়িবাঁধের ভাঙ্গা ও নিম্নাংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করেছে। স্থানীয় লোকজনের আশংকা পুরো বঙ্গোপসাগরের বেড়িবাধ ঝরাজীর্ণ টলমলে যে কোন সময় সাগরের সাথে একাকার হয়ে সাগরতীরবর্তী উজানটিয়া মগনামা রাজাখালী ইউনিয়নয় তিনটি জোয়ার ভাটায় পরিণত হয়ে ওই তিন ইউনিয়নের বেশির সংখ্যক লোকজনকে অন্যত্রে সরিয়ে নিয়ে নিতে হবে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, প্লাবিত এ সব গ্রামের গ্রামীন জনপথ, শিক্ষা প্রতিষ্টান ও অন্যান্য স্থাপনা পানির নীচে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু জানান, পেকুয়া উপজেলার ৪ টি ইউনিয়নের বেড়িবাঁধের নাজুক অবস্থার ব্যাপারে সরকারীভাবে বরাদ্দ দেওয়ার জন্য বেশ কয়েকবার জেলা ও উপজেলা পর্যায়ের ফোরামে ও সভায় তুলে ধরা হয়েছে। তিনি আরো জানান, পাউবোর নিকট বেড়িবাঁধ জরুরী সংস্কারের জন্য ৬কোটি টাকা বরাদ্দ চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ না পাওয়ায় নির্মাণকাজ শুরু করা যায়নি। বিশেষ করে মগনামা, উজানটিয়া ও রাজাখালী ইউনিয়নের লোকজনকে বাচাতে অবিলম্বে ভাঙ্গনকবলিত বেড়িবাঁধ সংস্কার করার জন্য তিনি সরকারের নিকট জোর দাবী জানান। এ সব এলাকাকে দুর্গত এলাকা ঘোষনা করার জন্য সরকারের নিকট দাবী জানান। উপজেলা চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু আরো জানান,গতকাল সকালে মগনামা ইউনিয়নের শরতঘোনা বেড়িবাঁধ পরিদর্শন করে। ভাঙ্গনজনিত বেড়িবাঁধ রক্ষার জন্য তিনি নিজস্ব তহবিল থেকে অর্থ দিয়ে কয়েকটি এলাকা মেরামতের কাজ চলছে বলে জানান। এ ব্যাপারে ককসবাজার জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল হক জানান, জাপানী প্রতিনিধিদল উজানটিয়া ও মগনামা ইউনিয়নের বেড়িবাঁধ পরিদর্শন করলে ও তারা কোন বরাদ্দ প্রদান করেনি। তিনি বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে কয়েক এলাকা প্লাবিত হওয়ার কথা স্বীকার করে বলেন, পাউবোর বেড়িবাঁধ দিয়ে সমুদ্রের পানি ঢুকার কথা তিনি শুনেছেন। তিনি তার বিভাগের লোক ভাঙ্গনকবলিত এলাকায় পাঠিয়েছেন বলে এ প্রতিনিধিকে জানান। পেকুয়ার বেড়িবাঁধের ব্যাপারে কোন বরাদ্দ হয় নি বলে তিনি এ প্রতিনিধির নিকট স্বীকার করেন। ইতিমধ্যে বেড়িবাঁধ নির্মাণে বরাদ্দ চাহিদা পত্র চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। এখন ও কোন বরাদ্দ পাওয়া যায়নি। তবে জরুরীভিত্তিতে ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধের অংশে মেরামত করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

Shamol Bangla Ads

পেকুয়ায় ফুটবল খেলা দেখতে গিয়ে দুর্বৃত্তের হামলায় কলেজ ছাত্রসহ আহত-৩

পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজারে ব্রাজিল ও নেদারল্যান্ডের খেলা দেখতে গিয়ে পূর্ব শূত্রতার জের ধরে সন্ত্রাসীরা হামলায় কলেজ ছাত্র সহ৩জনকে গুরুতর আহত করেছে। আহতরা হলেন, পেকুয়া সদর ইউনিয়নের সাবেক গুলদী চরপাড়া এলাকার শফি আলমের ছেলে জিয়া কলেজের তাওহীদুল ইসলাম (২১), মৃত মাহমদ আলীর পুত্র খোরশেদ (১৮), কালাচাঁনের পুত্র মিজান (২৪)। পরে খেলা দেখতে আসা অন্যনা দর্শকরা তাদের উদ্ধার করে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে গতকাল দিবাগত রাত ৩টার দিকে বারবাকিয়া বাজারে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সদর ইউনিয়নের সাবেক গুলধী আবদু রহিমের স্ত্রী সবেমেহেরাজের পৈত্রিক জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল তার চাচাত ভাই বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালীর আহমদ ছবি ও রফিকের সাথে। দীর্ঘদিন ধরে ওই পৈত্রিক সূত্রে পাওয়া জায়গা গুলো জবর দখল করে রেখেছিলেন ওই দু’ব্যক্তি। এ নিয়ে আদালতে বিভিন্ন মামলা রুজু রয়েছে। বিষয়টি নিয়ে বিরোধের জেরধরে ধাওয়া পাল্টার ধারাবহিকাতয় গতকাল সবেমেহেরাজের পুত্র আজাদ নুর ও তাওহীদুল ইসলামসহ আহতরা খেলা দেখতে গেলে আহমদ ছপি ও রফিকের ভাড়া করা চিহ্নিত সন্ত্রাসী বারবাকিয়া ইউনিয়নের শেকাব উদ্দিন, জাহাঙ্গীর, শিব্বির, শাহাব উদ্দিন, মহিউদ্দিনসহ সংঘবদ্ধ আরো ২০/২৫ জনের একদল সন্ত্রাসী তাদের দেখা মাত্র অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে হামলা চালায়। এক পর্যায়ে আজাদ কোন কারণে পালিয়ে আসতে পারলেও অন্যদের উপর নির্মম হামলা চালিয়ে আহত করে। পরে তারা ওখান থেকে কোন রকম স্থানীয় মানুষের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করলে আবারো ওই সন্ত্রাসীরা অক্যবদ্ধ হয়ে চরপাড়ার আজাদ নুরের বাড়িতে এসে ব্যাপক তান্ডব চালায়। এক পর্যায়ে তারা বাড়ির ভিতর ডুকে লুটপাট চালালে স্থানীয়রা এগিয়ে আসলে তারা ফাঁকা গুলিবর্ষণ করে ভীতির সৃষ্টি করে চলে যায়।
আহত তাওহীদুল ইসলামের জেঠাত ভাই রিদুয়ান জানান, আমাদের পরিবারের সাথে আমার চাচাত মামাদের জায়গা সম্পত্তির বিরোধের জেরধরে পরিকল্পিত ভাবে ওই ডাকাত সন্ত্রাসীদের ভাড়া করে এ হামলা চালিয়েছে। এই বিষয়ে তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। তবে আহমদ ছবি রাতে ঘটনা হয়েছে শুনেছেন বলে সত্যতা শিকার করলেও এ ঘটনায় তার কোন ধরণের সম্পৃক্ততা নাই বলে দাবী করেন।
পেকুয়া থানার ওসি জানান,ঘটনা হয়েছে আমি শুনেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পরিবর্তনশীল বাংলাদেশে মহিলাদের জন্য আলাদা পরিবহন ব্যবস্থা অবশ্যক পরবর্তী সংবাদ বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ