পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর পুঠিয়া উপজেলায় তীরে এসে তরী ডুবিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূলের প্রার্থীর বিপরীতে স্থানীয় সাংসদের প্রার্থী মাঠে থাকায় পরাজয়ের গøানী বহন করতে হয়েছে দলটিকে।

চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের তপশীল ঘোষনা পর ২০ ফেব্রæয়ারী প্রার্থী নির্বাচনে রাজশাহীর পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের ভোটে প্রার্থী নির্বাচিত করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ (স্বপন) এমপি প্রধান অতিথী থেকে বিজয়ী প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আহসান উল হক মাসুদের নাম ঘোষনা করেন। তৃণমূলের ভোটে পরাজিত এমপির আস্থাভাজন প্রার্থী পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আঃ মালেক ও তার সহযোগীরা এই পরাজয় মেনে না নিয়ে বিকল্প প্রার্থীর খোঁজে মাঠে নামেন পরদিন থেকে। সেই কারনে ভোটে প্রার্থী হন পুঠিয়া পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহরিয়ার রহিম কনক। প্রার্থী হন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মর্জিনা বেগম সরি। নির্বাচনে প্রচারের শেষ ৩ দিন আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রাচিকের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকতার জাহান এমপি নির্বাচনী মাঠে দলের প্রার্থীর পক্ষে কাজ করেন। তবে উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ন পদের কেউ ছিলেন না নির্বাচনী মাঠে। পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের ৬টি ইউনিট সভাপতি, সম্পাদকদের সাথে ফোনে যোগাযোগ করলে নাম না করার শর্তে বলেন স্থানীয় সাংসদ নিরব থাকায় ভোটের মাঠে তারা ছিলেন নিরব। তবে আওয়ামী লীগের পরাজিত প্রার্থীর বিপক্ষে ছিলেন না বলে জানান পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা। প্রসংগত নির্বাচনে ২,৯৭২ ভোটে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয় হয়। বিদ্রোহী প্রার্থী শাহরিয়ার রহিম কনক (মটরসাইকেল) নির্বাচনে প্রার্থী থেকে সংগ্রহ করেন ৯,৭৮৭ ভোট।




