ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভুটভুটি উল্টে ৫ জন গুরুতর আহত হয়েছে। ২৪ মার্চ সোমবার বিকেলে ওই সড়ক দূর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রহনপুর হতে ভোলাহাট আসার পথে ৩টি গরু সহ ১০/১২ জন মানুষ উপজেলার নিমগাছী নামক স্থানে এলে ভুটভুটিটির সামনের চাকার সেফ ভেঙ্গে গেলে ঘটনাস্থলে ৫ জন গুরুতর আহত হয়। এ দুর্ঘটনায় ঐ সময় স্থানীয় জনগণ আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত আব্দুল মাজিদের ছেলে সাদ্দাম(২২), ঝাউবোনা গ্রামের মৃত নিজামুদ্দিনের ছেলে জিন্নাত আলী(৫৫), নামো ঝাউবোনা গ্রামের মৃত নিজামুদ্দিনের ছেলে আব্দুস সালাম(৩৩), বাহাদুরগঞ্জ গ্রামের মৃত ইসমাইলের ছেলে দুরুল(৩৫) ও একই গ্রামের মোহাম্মাদ আমিনের ছেলে হারুন(২২)।




