আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলীতে সোমবার সকাল দশটায় উপজেলা পর্যায়ে সেবাদানকারী সংস্থার সেবাসমূহ অভিগম্যতা বিষয়ক কর্মশালা উপজেলা সমবায় অফিসার মো. আজাদুদ্দিনের সভাপতিত্বে কৃষি অফিসের হলরুমে অনুষ্টিত হয়।কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. শাহ আলম,বক্তব্য রাখেন খায়রুল বাশার বুলবুল , সৈয়দ নুহ উল আলম নবীন, এম এ সাইদ খোকন, রিকল প্রজেক্টের সমন্বয়কারী জি,এম জাহাঙ্গির হোসেন, ফিল্ড ফেসিলিটেটর মনিরা সুলতানা সখি, জগদিস চন্দ্র বসু প্রমূখ।
আমতলীতে শওকত হোসেন হিরনের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল

বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামীলীগ সভাপতি বরিশাল সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত হোসেন হিরনের সুস্থতা কামনা করে আমতলী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সোমবার বিকাল তিনটায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি জি,এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজমুল আহসান নান্নু , সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক এ্যাডঃ এম এ কাদের মিয়া, চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, শহিদুল ইসলাম মৃধা, আখতারুজ্জামান বাদল খান, যুবলীগ সভাপতি জি,এম ওসমানী হাসান, সম্পাদক জাহিদ দেওয়ান, আমতলী প্রেসক্লাব সহ-সভাপতি এম এ সাইদ খোকনসহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ।




