জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ইজিবাইক চালক মনুকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তার দাবীতে শোক কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। ২১ মার্চ দিবাগত রাতে যাত্রীবেশে চালক মনুকে হত্যার পর ইজিবাইক ছিনতাই করে। এ খবর শোনার পর শ্রমিকরা শোক কর্মসূচির অংশ হিসেবে ২২মার্চ অর্ধ দিবস অটোচালনা বন্ধ রাখেন। এসময় তারা মেলান্দহ বাজারে বিক্ষোভ মিছিল করে।




