ads

মঙ্গলবার , ১০ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৬৫০ কৃষকের মাঝে উচ্চফলনশীল বারি সরিষার বীজ-সার বিতরণ

খবর টি পড়েছেন : ১৮৭
নালিতাবাড়ীতে ৬৫০ কৃষকের মাঝে উচ্চফলনশীল বারি সরিষার বীজ-সার বিতরণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল বারি সরিষা-১৪ বীজ ও সার বিতরণ করা হয়েছে। ১০ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা চত্ত্বরে উপজেলার ৯ ইউনিয়ন ও পৌরসভার ৬৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে ওইসব বীজ ও সার বিতরণ করা হয়। কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খামারবাড়ীর উপ-পরিচালক আশরাফ উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর ও সাধারণ সম্পাদক ফজলুল হক। ওইসময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল জানান, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর পরামর্শে ফসল চাষের উপযোগিতা এবং কৃষকের সুবিধার কথা বিবেচনা করে ধাপে ধাপে প্রণোদনা কর্মসূচির উপকরণ কৃষকের মাঝে বিতরণ করা হচ্ছে। এরই ধারবাহিকতায় মঙ্গলবার উপজেলার যোগানিয়া ইউনিয়নের ১৬০ জন, নন্নী ইউনিয়নের ৪০ জন, নয়াবিল ইউনিয়নের ৩০, নালিতাবাড়ী ইউনিয়নের ৫০ জন, রুপনারায়নকুড়া ইউনিয়নের ২০ জন, বাঘবেড় ইউনিয়নের ৫০ জন, মরিচপুরান ইউনিয়নের ৫০ জন, কলসপাড় ইউনিয়নের ১৬০ জন ও পৌরসভার ৩০সহ মোট ৬৫০ জন কৃষক সরিষা চাষে প্রণোদনা বিতরণ করা হলো। এ কর্মসূচির আওতায় প্রতিজন কৃষক এর মাঝে ১ কেজি সরিষা বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে রাজনীতি-গণতন্ত্র বিষয়ক নারী ও যুব সমাবেশ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শ্রীবরদীতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads