চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীর পীর শাহ্ মোহাম্মদ শহীদুল্লাহ (৫৬) মারা গেছেন (ইন্না লিল্লাহে …………… রাজেউন)। গত বৃহস্পতিবার রাত্র ৮ টায় রহমতপুর গ্রামে তার নিজ বাস ভবণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ কন্যা, ২ পুত্র ও স্ত্রীসহ বহু আত্মীয় স্বজন রেখে যান। ২১ মার্চ বিকেল ৩ টায় রহমতপুর ফাজিল মাদ্রাসায় ২০ থেকে ২৫ হাজার মুরীদ তার জানাযায় শরীক হন। জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। পীর শাহ্ মোহাম্মদ শহীদুলাহ তার বড়পুত্র সাহেবজাদা শাহ্ আব্দুলাহ আফনানকে ভবিষ্যতে দরবার শরীফ পরিচালনা করার জন্য অছিয়াত করে গেছেন বলে তার বড় জামাতা সৈয়দ মাওঃ জিয়াউল করিম জানিয়েছেন। পীর সাহেবের মৃত্যুতে বাগেরহাট-১ আসনের এম,পি শেখ হেলাল উদ্দীন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শেখ আমিনুল হক মাহামুদ এর মাধ্যমে শোকবর্তাটি পাঠিয়েছেন।




