গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল খালেক বিশ্বাসের ১৭ তম মৃত্য বার্ষিকী গতকাল শুক্রবার পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে মরহুমের বাসভবনে কোরআন খানী, কবর জিয়ারত ও বৈকালে উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রহনপুর পৌর আ’লীগ সভাপতি আব্দুল আজিজ । প্রধান অতিথি ছিলেন মরহুমের ছেলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, ভোলাহাট উপজেলা আ’লীগ সভাপতি ওয়াজেদ আলী, রহনপুর পৌর আ’লীগের সা.সম্পাদক হারুন বিশ্বাস, আ’লীগ নেতা মকবুল ইসলাম ফন্টু মিয়া, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সা.সম্পাদক আজিজুর রহমান সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভাশেষে মরহুম নেতার বিদেহী আত্মার আগফিরাত কামনা করে দোয়া করা হয়।




