ads

শুক্রবার , ২১ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আওয়ামী লীগ ধর্মে বিশ্বাসী, কিন্তু ধর্মান্ধ নয় : শিল্পমন্ত্রী আমু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২১, ২০১৪ ৪:৩১ অপরাহ্ণ

amir-hossain-amuঝালকাঠি প্রতিনিধি : আওয়ামী লীগ সরকার ধর্মে বিশ্বাসী কিন্তুু ধর্মান্ধ নয়। পাকিস্তানের সাথে আমাদের শুধু ধর্মের মিল ছিল,এ ছাড়া ভাষা, সংস্কৃতি, আচার আচারন ভিন্ন ছিলো, তাই পাকিস্তানের কাজ থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি ২১ মার্চ শুক্রবার দুপুর ১টায় ঝালকাঠির কাঠালিয়া পাইলট মাধ্যমিক বালক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর ৯৪ তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদসহ তৃনমূল পর্যায়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। জুন মাসে পদ্মা সেতুর কাজ শুরু হবে বলে তিনি জানান।
আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ ফারুক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বিএইচ হারুন,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খান সাইফুল­াহ পনীর,সাংগঠনিক সম্পাদক আবজাল হোসেন রানা জেলা আওয়ামী লীগের সহ-সাধারন সম্পাদক এ্যাডভোকেট এমএ জলিল,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার, ভাইস চেয়ারম্যান প্রার্থী এমাদুল হক মনির, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল হক চান জমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবুল বশার বাদশা, ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মাহমুদ হোসেন রিপন, শিশির দাস,সদর ইউনিয়ন আ’ লীগের সভাপতি রবিউল ইসলাম কবির সিকদার,আমুয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম, জাহাঙ্গির হোসেন মোল¬া, হিন্দু বৈদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার ও প্রেস ক্লাব সভাপতি সিকদার মোঃ কাজলসহ স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মিরা বক্তব্য রাখেন। প্রধান অতিথি আলোচনা সভা শেষের দিকে উপস্থিত জনতাকে আওয়ামীলীগ সমর্থীত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!