ads

শনিবার , ৯ মে ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশেষ চাহিদাসম্পন্ন রিফাতের তৈরি গাড়িতে ঘুরলেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৫০২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিশেষ চাহিদাসম্পন্ন খুদে উদ্ভাবক কলেজছাত্র ওয়াকিমুল ইসলাম রিফাতের তৈরি গাড়িতে ঘুরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৯ মে শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে রিফাত তার তৈরি গাড়িটি চালান। এ সময় রিফাতের পাশেই বসেছিলেন প্রধানমন্ত্রী।

Shamol Bangla Ads

এ সময় প্রধানমন্ত্রী রিফাতের সঙ্গে গাড়ি বানানোসহ নানা বিষয়ে কথা বলেন। ওয়াকিমুল ইসলাম জানান, সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নতমানের স্মার্ট কার বানানো সম্ভব। এটি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ছাড়া বয়স্ক ব্যক্তিরাও ব্যবহার করতে পারবেন। রিফাত যশোরের চৌগাছা শহরের ব্রাকপাড়া এলাকার আবু খায়েরের ছেলে।

জানা গেছে, বছর পাঁচেক আগে নিজের শারীরিক প্রতিবন্ধকতার কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অসুবিধা হলে নিজের মেধাশক্তি কাজে লাগিয়ে এমন একটি গাড়ি তৈরির পরিকল্পনা করেন, যে গাড়িটি মানুষের মস্তিষ্ক স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে। ফলে শুধু রিফাত নিজেই নয়, রিফাতের মতো শারীরিক প্রতিবন্ধী যেকোনো মানুষ গাড়িটি চালাতে পারবে। গাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়ে পাঁচ বছর ধরে স্কুলের টিফিনের টাকা জমিয়ে মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করে এটু আই স্মার্ট গাড়ির প্রজেক্ট।

Shamol Bangla Ads

গাড়িটি তৈরি করতে সময় লাগে ২ থেকে ৩ বছর। টিফিনের টাকার পাশাপাশি ঈদের সেলামি এবং তার বাবাও রিফাতকে গাড়িটি তৈরি করতে আর্থিক সহযোগিতা করেছেন। রিফাতের বাবা আবু খায়ের শুধু অর্থ দিয়ে সহযোগিতা করেননি। তিনি নিজের পেশাগত কাজের ফাঁকে ছেলে উদ্ভাবনে শ্রম দিয়েও সহযোগিতা করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গাজীপুরে ৩ শিশুসন্তান, স্ত্রী ও শ্যালককে হত্যা :… পরবর্তী সংবাদ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ ২ বাংলাদেশি নিহত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads