কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষ্যে কলারোয়ায় বিএনপির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ.শিক্ষা সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বুধবার দুপুরে সাবেক এমপি হাবিবের কলারোয়াস্থ বাসভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক বজলুর রহমান। সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ.সভাপতি আ.রশিদ মিয়া, সহ.সভাপতি প্রাক্তন অধ্যক্ষ রইছউদ্দীন, সা.সম্পাদক ইউপি চেয়ারম্যান আ.রকিব মোল্যা, সহ.সা. সম্পাদক আশরাফুজ্জামান মন্টু, কেঁড়াগাছি বিএনপির সা.সম্পাদক মাস্টার শাহজাহান আলী প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বিএনপির এবং এর অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন। আগামী ২৩ তারিখে কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দল ও জোট সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।




