ads

মঙ্গলবার , ১৮ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি তিন নেতার জামিনের শুনানী ২৩ মার্চ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৮, ২০১৪ ৮:৩৪ অপরাহ্ণ

3 leaderশ্যামলবাংলা ডেস্ক :  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিনি নেতার জামিন শুনানির জন্য আগামী ২৩ মার্চ দিন ধার্য করেছে আদালত। তাদের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহিরুল হকের এ দিন ধার্য করেন।

Shamol Bangla Ads

গত ১৫ মার্চ ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে বিএনপির  ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগরীর সদস্যসচিব আবদুস সালাম।এ তিন নেতা আত্মসমর্পণ করে জামিন চান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সন্ত্রাস দমন আইনের একটি মামলায়, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সন্ত্রাস দমনের একটি ও দুটি হত্যা মামলায় এবং ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালামকে সন্ত্রাস দমন ও হত্যা মামলায় একটি করে দুটি মামলায় জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

Shamol Bangla Ads

এর আগে গত ৯ মার্চ হাইকোর্টের দেওয়া আগাম জামিন আদেশ বাতিল করে দেন আপিল বিভাগ। পাশাপাশি এ আদেশের বিষয়ে কিছু পর্যবেক্ষণসহ আবেদনটি নিষ্পত্তি করে দেওয়া হয়। ওই দিন তাদের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ তাদের জামিন বাতিল করেন ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!