স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস সারা দেশের ন্যায় শেরপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে । এ উপলক্ষ্যে ১৭ মার্চ সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয । এসময় জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মো. মেহেদুল করিম, জেলা পরিষদের পক্ষে প্রশাসক এড. আব্দুল হালিম, , জেলা আওয়ামী লীগের পক্ষে এড. চন্দন কুমার পাল, পৌরসভার পক্ষে প্যানেল মেয়র নজরুল ইসলাম, উপজেলা পরিষদের পক্ষে নির্বাহী অফিসার আইরীন ফারজানা, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পক্ষে গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন পুস্পস্তবক অর্পন করেন। এছাড়া শেরপুর সরকারি মহিলা কলেজ, শেরপুর সরকারি কলেজ, ডা. সেকান্দর আলী কলেজ, শহীদ আব্দুর রশিদ কমার্স কলেজ, ভিক্টোরিয়া একাডেমী, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মডেল গার্লস কলেজ, নবারুন পাবলিক স্কুল, আইডিয়াল প্রিপ্রারেটরী এন্ড হাইস্কুল, দিশা প্রিপ্রারেটরী এন্ড হাইস্কুল, আইডিয়াল স্কুল, উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়, ইদ্রিসীয়া ফাজিল মাদ্রাসাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. হানিফ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মেহেদুল করিম, সিভিল সার্জন ডা. নারায়ন চন্দ্র দে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. চন্দন কুমার পাল, প্যানেল মেয়র নজরুল ইসলাম । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সংগঠক মোহসিন আলী মাষ্টার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মিনহাজ উদ্দিন মিনাল,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা মহিলা লীগের সভানেত্রী সামছুন্নাহার কামাল, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, সাংবাদিক সঞ্জীব চন্দ্র বিল্টু , শিশু রাশিকা জান্নাত মারিয়া প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. হায়দর আলী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহজাহান, সদর উপজেলা নির্বাহী অফিসার আইরীন ফারজানা, এনডিসি রাজিব কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম আধার, প্যানেল মেয়র কাজী মতিউর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুন খন্দকার।
এদিকে বঙ্গবন্ধুর ৯৪তম জন্মদিন উপলক্ষ্যে সোমাবার সকালে জেলা আওয়ামী লীগের চক বাজারস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয়ভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, সাবেক পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মিনাল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আধার, শহর আওয়ামী লীগের সভাপতি এড.আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এড. ইমাম হোসেন ঠান্ডু প্রমূখ উপস্থিত ছিলেন।




