ads

রবিবার , ২৩ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংসদ থেকে পদত্যাগের ঘোষণা লতিফ সিদ্দিকীর

খবর টি পড়েছেন : ১৯০
সংসদ থেকে পদত্যাগের ঘোষণা লতিফ সিদ্দিকীর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

latif siddikiশ্যামলবাংলা ডেস্ক : মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকী জানিয়েছেন খুব শিগগিরই জাতীয় সংসদ থেকে পদত্যাগ করছি। ২৩ আগস্ট রবিবার সকাল সোয়া ১১টার দিকে তার সংসদ সদস্যপদ বাতিল বিষয়ে নির্বাচন কমিশনের শুনানি শেষে বেরিয়ে গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় ওই মন্তব্য করেন তিনি। এসময় লতিফ সিদ্দিকী বলেন,বুঝতে পারছি নেত্রী চান না- এ বিষয় নিয়ে আমি বাড়িবাড়ি করি। তাই খুব শিগগিরই জাতীয় সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছি।
এদিকে শিগগিরই সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেও আবদুল লতিফ সিদ্দিকী তার সংসদ সদস্য পদ বাতিলে ইসির শুনানি বিষয়ে দুই সপ্তাহের মুলতবি আবেদন করেন। ইসি তার আবেদন গ্রহণ করেছেন। এর আগে এদিন সকাল সাড়ে ৯টায় আব্দুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ বাতিল বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) শুনানির এখতিয়ার বৈধ বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। আপিলের আদেশে বলা হয়, সংসদ সদস্য পদ বাতিলে নির্বাচন কমিশনের এখতিয়ার বৈধ আর তাই নির্বাচন কমিশনের শুনানিতে তাকে সেখানে যেতে হবে।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চে এ শুনানি হয়। আপিল বিভাগ আবদুল লতিফের আবেদন শুনে ‘নো অর্ডার’ দেয়। ফলে এ বিষয়ে তার রিট আবেদন খারিজ করে দেয়া হাই কোর্টের আদেশই বহাল থাকে।
আপিল বিভাগের আদেশের পর লতিফের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, আমরা নির্বাচন কমিশনের নোটিশের কার্যকারিতা স্থগিত চেয়েছিলাম আপিল বিভাগ তাতে ‘নো অর্ডার’ দিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কমিউনিটি ক্লিনিকের জন্য ট্রাস্ট ফান্ড করার ঘোষণা পরবর্তী সংবাদ নাশকতার ২ মামলায় রিজভীর জামিন

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads